,

বাঞ্ছারামপুরে ভূয়া সাংবাদিক আটক

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর থেকে : ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুরের দরিকান্দির ভোরের বাজার এলাকা হতে ৭ জন ভূয়া সাংবাদিক,পুলিশসহ বিভিন্ন রকম প্রতারককে আটক করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।বৃহস্পতিবার গভীর রাতে তাদের আটক করা হয়।

পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাঞ্ছারামপুর থানাধীন দড়িকান্দি ইউপিস্থ ভোরের বাজার এলাকায় কতেক যুবক ১। দেওয়ান নাঈম আহম্মেদ (৩২), পিতা-মৃত দেওয়ান গিয়াস উদ্দিন, সাং-বাড়ি নং-৮, সেকশন-৩, থানা-কোতোয়ালী, জেলা-কুমিল্লা, ২। প্রশান্ত চক্রবর্তী (২৪), পিতা-মৃত বিমল চক্রবর্তী, সাং-ছিকুটিয়া (ঠাকুর বাড়ী), থানা-শাহারাস্তি, জেলা-চাঁদপুর, ৩। মোঃ খাইরুল ইসলাম সজিব (১৯), পিতা-মোঃ খলিলুর রহমান, সাং-পয়েলগাছা, থানা-বরুড়া, জেলা-কুমিল্লা, ৪। মনোরঞ্জন দাশ (২৬), পিতা-মৃত অরূন দাশ, ৫। মিঠুন চন্দ্র দাশ (১৯), পিতা-অমুল্ল চন্দ্র দাশ, উভয় সাং-জল্লি, জীবনগঞ্জ, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৬। সুমন চন্দ্র দাশ (২০), পিতা-মৃত রাখাল চন্দ্র দাশ, ৭। দিলীপ চন্দ্র দাশ (২৫), পিতা-হরলাল চন্দ্র দাশ,উভয় সাং-কৃষ্ণনগর, দড়িকান্দি, থানা-বাঞ্ছারামপুর, জেলা-ব্রাহ্মণবাড়িয়ারা প্রতারনা মুলক পুলিশ ও সরকারী কর্মচারী পরিচয় দিয়ে একটি কালো রংয়ের প্রাইভেটকারের গ্লাসে পুলিশ ও সাংবাদিক লিখে ঘুরাঘুরি করায় সন্দেহ হলে বাঞ্ছারামপুর থানা পুলিশ তাহাদেরক পুলিশ আইডি কার্ড প্রদর্শণ করার জন্য অনুরোধ করিলে আইডি কার্ড প্রদর্শন করিতে না পারায় তাহাদেরকে গ্রেফতার করে। একপর্যায় আসামীরা জানান সাধারন মানুষকে সরকারী চাকুরী দিবে বলে বিভিন্ন সময়ে পুলিশ ও সাংবাদিক নামটি ব্যবহার করতেন। এই সংক্রান্তে থানায় নিয়মিত মামলা রুজু করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা