বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় বুলবুলের রাতে আশ্রয়কেন্দ্রে এলো আরেক বুলবুলি

news-image

সাইফুল ইসলাম কবির ,বাগেরহাট : ঘূর্ণিঝড় বুলবুল’র দুর্যোগপূর্ণ মুহূর্তে শনিবার দিবাগত রাত ১২ টার পর মোংলার মিঠাখালী গ্রামে এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপকূলীয় এলাকার আশ্রয়কেন্দ্রে হনুফা বেগমের কোল আলো করে জন্ম নিয়েছে নবজাতক এক শিশু কন্যা।

ঘূর্ণিঝড় ’বুলবুল’র নামানুসারে নবজাতক শিশু কন্যার নাম রাখা হয়েছে ’বুলবুলি’। নবজাতক শিশু কন্যার বাবা বায়জিদ শিকদার তার নবজাতক কন্যার নাম বুলবুলি রেখেছেন।

এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত মান্নান জানিয়েছেন গর্ভধারিণী হনুফা বেগমের জন্য মোংলা পরিবার পরিকল্পনা অফিস থেকে ধাত্রী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক পাঠানো হয়েছিল। নবজাতক বুলবুলি এবং তার মা হনুফা বেগম সুস্থ আছেন।

এদিকে শনিবার (০৯ নভেম্বর) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের ১০ নম্বর মহাবিপদ সংকেত পাওয়ার পর চর অঞ্চলের মানুষ আশ্রয়ের জন্য যখন ছুটাছুটি করছিল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ সরকারি আবাসন প্রকল্পের ঘরে তখনই আবুল কালাম ও হুমায়রা বেগম দম্পতির প্রথম সন্তানের জন্ম হয়। সদ্য জন্ম নেওয়া এই কন্যা সন্তানের নামও রাখা হয়েছে বুলবুলি আক্তার বন্যা।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা