বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যান্ত্রিক ত্রুটিতে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

asugang-_thereport24 fartilizerযান্ত্রিক ত্রুটির কারণে রবিবার দুপুর থেকে ব্রাহ্মণবাড়ীয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। কারখানা বন্ধের বিষয়ে জানতে কয়েকবার চেষ্টা করেও দায়িত্বশীল কোনো কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে কথা বলা সম্ভব হয়নি। তবে আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কারখানার এ্যামুনিয়া প্ল্যান্টের প্রাইমারি রিফরমার টিউব লিকেজ হয়ে দুপুর থেকে হঠাৎ কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। উৎপাদন বন্ধের পর থেকে কারখানার নিজস্ব প্রকৌশলীরা মেরামতের চেষ্টা করছেন। তবে কারখানা চালু হতে ৫-৬ দিন সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নুরুল কবিরসহ একাধিক কর্মকর্তার সঙ্গে একাধিক বার মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও কেউ কল রিসিভ করেননি।

প্রসঙ্গত, একই সমস্যার কারণে গত দুই মাসে দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী এ প্রতিষ্ঠানে ৫ বার উৎপাদন ব্যাহত হয়। আশুগঞ্জ সার কারখানায় দৈনিক ১৪শ’ টন ইউরিয়া সার উৎপাদনে সক্ষম।
 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা