,

আড়াইসিধা গ্রামের মোল্লাবাড়ির এতিমখানা-কবরস্থানে মিলল ২৮ সাপ

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ  : আশুগঞ্জের আড়াইসিধা গ্রাম থেকে প্রায় সাড়ে ছয় হাত লম্বা দাঁড়াশ সাপ, চারটি বড় গোখরা ও ২৩টি বিভিন্ন প্রজাতির বিষধর সাপের বাচ্চা উদ্ধার করেছেন কালাম নামে এক সাপুড়ে।গতকাল সোমবার গ্রামের মোল্লাবাড়ির মসজিদ, এতিমখানা ও কবরস্থান এলাকা থেকে এসব সাপ উদ্ধার করা হয়। সাপ ধরা দেখতে শতাধিক মানুষ জড়ো হয়। ২০১৬ সালেও উপজেলা পরিষদ ভবনসহ পরিসংখ্যান অফিস, আশপাশের বিভিন্ন গ্রাম থেকে ছয়টি বড় সাপসহ ৩০টি সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছিল। এদিকে উপজেলার যাত্রাপুর গ্রামেও সাপের আতঙ্ক বিরাজ করছে।

সাপুড়ে ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের মতে, খাদ্য , বাসস্থান সংকট দেখা দেওয়ায় এসব সাপ বিভিন্ন বাসাবাড়ির আশপাশে অবস্থান করছে। স্থানীয়রা জানান, কয়েক মাস ধরে বিভিন্ন সময় আড়াইসিধা গ্রামের মোল্লাবাড়ির কবরস্থান, মসজিদ ও এতিমখানা এলাকায় সাপ ও সাপের বাচ্চা দেখা যায়। মাদ্রাসার ছেলেরা ও স্থানীয় লোকজন লাঠিপেটা করে বিভিন্ন সময় অন্তত ১০-১৫টি সাপের বাচ্চা মেরেছে। তবে প্রায়ই সাপ দেখা যাওয়ায় মাদ্রাসার শিক্ষার্থী ও মুসল্লিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। বিষয়টি মাদ্রাসা ও মসজিদ কর্তৃপক্ষকে অবহিত করলে তারা কুমিল্লার চান্দিনা উপজেলার কালাম নামে সাপুড়ের শরণাপন্ন হয়। গতকাল সকালে সাপুড়ে নির্ধারিত এলাকায় সকাল ৯টা থেকে সাপ ধরার অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ২৮টি সাপ ধরেন।

মোল্লাবাড়ির আলাউদ্দিন খন্দকার বলেন, কিছুদিন ধরে মসজিদ, এতিমখানা ও কবরস্থান এলাকায় এবং আমার ঘরের আশপাশে সাপ দেখতে পাই। এরপর থেকে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতে চলাচল করতে গেলে ভয় হয়। এ অবস্থায় এক সাপুড়ের সঙ্গে কথা বলে তাকে নিয়ে আসি।সাপুড়ে কালাম জানান, উদ্ধার হওয়া সাপগুলোর মধ্যে কালি ফানুস, দাঁড়াশ ও গোখরা রয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অফিসের সার্জন নুরজাহান বেগম বলেন, উচ্ছিষ্ট খাবারসহ ইঁদুর, ব্যাঙ থাকায় বিভিন্ন ঘরবাড়ির কোনায় এবং পরিত্যক্ত স্থানে আশ্রয় নিচ্ছে সাপ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা