আশুগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির শপথ অনুষ্ঠিত
গোলাম সারোয়ার, আশুগঞ্জ : ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ও পেশাদার সাংবাদিকদের সংগঠন আশুগঞ্জ প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২৮ অক্টোবর) সন্ধায় আশুগঞ্জ প্রেসক্লাবের নাসির আহমেদ সম্মেলন কক্ষে এই শপথ অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান উপজেলা সহকারী কশিশনার (ভূমি) ফিরোজা পারভীন।
এসময় শপথ গ্রহণ করেন নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সিনিয়র সহ সভাপতি আবু আব্দুল্লাহ, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক-১ ইসহাক সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক-২ লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক তাইফুর রহমান, অর্থ সম্পাদক নিতাই চন্দ্র ভৌমিক ও দপ্তর সম্পাদক আকতার হোসেন। নির্বাচিত কমিটির কার্যকরী কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম ও আফসার নিয়াজ বিশেষ সমস্যার কারনে উপস্থিত না থাকার কারনে শপধ নেননি। তবে খুব শীঘ্রই তারা শপথ নেবেন।
এর আগে চলতি মাসের ৪ অক্টোবর শুক্রবার আশুগঞ্জ প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।











