,

ভোলার ঘটনা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, খুলনায় সাংবাদিক গ্রেপ্তার

news-image

খুলনা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে হিন্দু যুবক বিপ্লব চন্দ্র শুভ’র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসকে কেন্দ্র করে ‘তৌহিদী জনতা’ ও পুলিশের সংঘর্ষে চার জন নিহত হন। গত রোববার ঘটা এ ঘটনা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় এবার গ্রেপ্তার করা হয়েছে খুলনার প্রবীণ সাংবাদিক দ্য নিউ নেশন পত্রিকার খুলনা প্রতিনিধি ও খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনির উদ্দিন আহমেদ শান্তিকে।

গত রোববার রাত তিনটার দিকে মনির উদ্দিন আহমেদ শান্তিকে প্রথমে আটক করা হয়। এরপর গতকাল সোমবার রাত আটটায় তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে গ্রেপ্তার দেখায় পুলিশ। এরপর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম আজ মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

মনির উদ্দিন আহমেদ শান্তির বিরুদ্ধে বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৮, ২৯ ও ৩১ ধারায় মামলাটি করেন খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল আলম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাংবাদিক মনির উদ্দিন শান্তি ভোলার ঘটনায় পুলিশের সমালোচনা করে স্ট্যাটাস দিয়েছেন। তার বিরুদ্ধে উসকানি দেওয়া, দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করা, সরকারের ভাবমূর্তি নষ্ট করা, হিন্দু-মুসলমানদের সম্প্রীতি বিনষ্ট করা এবং পুলিশ বাহিনীর মনোবল নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।

খুলনা মহানগর পুলিশের মুখপাত্র এডিসি শেখ মনিরুজ্জামান মিঠু জানান, মনির আহমেদ তার ফেসবুক পেজে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় উসকানিমূলক স্ট্যাটাস দেন। এতে ভোলার পুলিশ সুপারকে নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য করায় ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ হয়। এ জন্য পুলিশ সদর দপ্তরের নির্দেশে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে তার বাসা থেকে মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

তিনি জানান, মনির উদ্দিন আহমেদ শান্তি ভোলার ঘটনায় পুলিশের ভূমিকার সঙ্গে ইসরায়েলি পুলিশ বা ইহুদিদের সঙ্গে তুলনা করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ