,

পুলিশ আমার ভাবির শ্লীলতাহানি করেছে, অভিযোগ আবরারের ভাইয়ের

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত ছাত্র আবরার ফাহাদের ভাবির শ্লীলতাহানি করেছে পুলিশ বলে অভিযোগ করেছেন আবরারের ছোট ভাই আবরার ফায়াজ।

বুধবার কুষ্টিয়ায় নিজ বাড়িতে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এ অভিযোগ করেন তিনি। এসময় বুয়েটের ভিসি তাদের সাথে দেখা করতে আসেনি বলে জানান ফায়াজ।

ফায়াজ বলেন, ‘ভিসি আমাদের সাথে দেখা করতে তো আসলেনি না বরং সে যখন ফিরে যাচ্ছিল, আমি তখন তার সাথে কথা বলতে গেলে তখন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার হাতের কনুই দিয়ে আমার বুকে আঘাত করেন এবং যেদিন আমার ভাইয়ের জানাজা হয় সেদিন জানাজার নামাজ দুই মিনিটের মধ্যে শেষ করতে বলেন।’

‘জানাজার নামাজের সময় সেখানে আমার ভাবি উপস্থিত ছিলেন। সেখানেও এডিশনাল এসপি মোস্তাফিজুর রহমান পুলিশ দিয়ে আমার ভাবিকে মেরেছেন। পুলিশ আমার ভাবির শ্লীলতাহানি করেছে। এটা বাংলাদেশের কোন ধরনের পুলিশ।’

অভিযোগের বিষয়ে জানতে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন ধরেননি। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর