বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

accedentব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গাছের সঙ্গে সিএনজি অটোরিক্সার ধাক্কায় মো. রাসেল মিয়া (২১) নামের এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে বাঞ্ছারামপুর-মুরাদনগর সড়কের বাঞ্ছারামপুর উপজেলার পাড়াতলী নামকস্থানে এ ঘটনা ঘটে। তার সঙ্গে থাকা শাওন মিয়া গুরুতর আহত হন। নিহতের বাড়ি জেলার নবীনগর উপজেলার ভিটি বিশারা গ্রামে।

নিহত রাসেল মিয়ার চাচা মিজান মিয়া জানান, সিএনজি অটোরিক্সা নিয়ে বাঞ্ছারামপুর থেকে ফরদাবাদ যাবার পথে দুপুরে পাড়াতলীতে গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখান থেকে গুরুতর অবস্থায় ঢাকা নেওয়ার পথে রাসেল মারা যায়। আহত শাওন মিয়ার বাড়ি উপজেলার গকুলনগর গ্রামে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ