বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত তাপমাত্রায় রেললাইন বাঁকা হওয়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ১ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ

line bakaব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : অতিরিক্ত তাপমাত্রার কারনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রেললাইন বাঁকা হওয়ার কারণে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রেলপথে প্রায় এক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুরে। অতিরিক্ত তাপমাত্রার কারণে এমন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মেরামত শেষে বিকেল সাড়ে ৪টায় ট্রেন চলাচল শুরু হয় বলে আখাউড়া রেলওয়ে জংশনের সহকারি নির্বাহী প্রকৌশলী  কাজী মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন।  
ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন সূত্র জানায়, আশুগঞ্জ আউটার সিগন্যালের কাছে রেললাইনের সামান্য অংশ বাঁকা হয়ে যায়। বিষয়টি অবহিত হওয়ার পর রেললাইনটি মেরামত করা হয়। এ কারণে বেলা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকে।