,

আশুগঞ্জে বিএনপি ও জামাতের মিথ্যাচারের বিরুদ্ধে আ.লীগের প্রতিবাদ সমাবেশ

news-image

গোলাম সারোয়ার,আশুগঞ্জ প্রতিনিধি : বিএনপি জামাতের মিথ্যাচারের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আওয়ামীলীগ এর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার আড়াইসিধা কেবি উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ এর উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগ এর যুগ্ম সম্পাদক আলহাজ্ব মঈন উদ্দিন মঈন।

আড়াইসিধা ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি মো. সেলিম মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিশেষ অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আনিসুর রহমান, উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম আহবায়ক আবু নাছের আহমেদ, সদর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন, তালশহর ইউনিয়নের চেয়ারম্যান আবু সামা, তারুয়া ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস হাসান, শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধূরী, দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি মোরশেদ মাস্টার, চরচারতলা ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি আইয়ুব খান, উপজেলা আওয়ামীলীগ নেতা মোবারক আলী চৌধূরীসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বিএনপি জামাতের বিভিন্ন নেতৃবৃন্দের মিথ্যাচার ও সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের কড়া প্রতিবাদ করেন। পাশাপাশি উপজেলা আওয়ামীলীগ এর আহবায়ক হাজী সফিউল্লাহ মিয়ার নেতৃত্বে মেয়াদ থাকার পরও বিভিন্ন ইউনিয়নের নতুন করে কমিটি করার ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন বক্তারা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর