,

আশুগঞ্জে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ -আহত ৪০

attt 12তসলিম আহমেদ : গত ১৫ই ফেব্র“য়ারী রোজ রবিবার সন্ধ্যা ৬ টায় আশুগঞ্জ বাহাদুরপুর মেরাশানী ও কামাউড়া এই দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাঁধে। জানা যায়, সকাল ১০ টায় কামাউড়া গ্রামের মোঃ শাহ আলম মিয়ার সাথে পূর্ব শত্র“তার জের ধরে একই গ্রামের করিম মিয়া ও তার লোকজন শাহ আলমকে বাড়ীতে না পেয়ে শাহ আলমের স্ত্রীর উপর আক্রমনের পর শাহ আলমের স্ত্রীর তার গ্রামের বাড়ী বাহাদুরপুর মেরাশানীতে চলে যায়। এরই জের ধরে কামাউড়া বাসস্ট্যান্ডে এক চা স্টলে দুই পক্ষের লোকজনদের মধ্যে প্রথমে কথা কাটি পরবর্তিতে একপর্যায়ে দ্ইু দল গ্রামবাসী ঢাকা-সিলেট মহাসড়কের উপর সংঘর্ষ বাঁধে। এতে করে দু’ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়কের উপর দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আবার কেউ কেউ বলেছে গাছের ঢাল কাটার ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে উভয় পক্ষের কামাউড়া বাসস্ট্যান্ডের বেশ কয়েকটি দোকান লুট-পাট করা হয়। সংঘর্ষ ঠেকাতে প্রথমে হাইওয়ে পুলিশ ও আশুগঞ্জ থানা পুলিশ ব্যর্থ হলে পরবর্তিতে আশুগঞ্জ ও সড়াইল থানার পুলিশ এবং র‌্যাব-বিজিবির সদস্যরা সংঘর্ষ ঠেকাতে চেষ্টা করে। কিন্তু তা ব্যর্থ হলে পুলিশ ৬৬টি রাউন্ট রাবার বুলেট ও ৫ রাউন্ট টিয়ারসেল নিক্ষেপ করে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর আহমেদ জনান মোট ৭১ রাউন্ট রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ কর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। এই সংঘর্ষে উভয় গ্রামের প্রায় ৪০ জনের মত আহত হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশংখা জনক বলে জানা যায়, তাই তাদের ঢাকা মেডিকেলে প্রেরন করা হয়েছে। গুরুতত্ব আহতরা হলেন- মোঃ মুয়াজ্জেম (৩০) ও মোঃ কালু মিয়া (৩২)। বাকী আহতদের পরিচয় পাওয়া যায় নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত আশুগঞ্জ খানায় একটি নারী-শিশু মামলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর