,

ঢাকা-সিলেট মহাসড়কের ওপর আশুগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ : ২ ঘন্টা যান চলাচল বন্ধ

attack (1)আমিরজাদা চৌধুরী : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশুগঞ্জে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে অন্ত:ত ৩০ জন আহত হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের ওপর  গ্রামবাসী এ সংঘর্ষে লিপ্ত হওয়ায় কয়েক ঘন্টা  মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জমির আইলে থাকা গাছের ডাল কাটার ঘটনাকে কেন্দ্র করে উপজেলার বাহাদুরপুর ও কামাউড়া গ্রামের দুই দল গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আহতদের পরিচয় জানা জায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান, গ্রামবাসী মহাসড়কের উপরে সংঘর্ষে লিপ্ত থাকায় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে।এদিকে সংঘর্ষ থামলে প্রায় ২ ঘন্টা পর মহাসড়কে আবার যান চলাচল শুরু হয়।
 

 

 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর