,

নবীনগরে এসএসসি পরীক্ষার্থীকে পেটাল পুলিশ

B Baria Mapব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মো. হাসিবুল খান নামে এসএসসির এক পরীক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করেছে পুলিশের এক সদস্য। উপজেলার সলিমগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত হাসিবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। সে শ্যামগ্রাম মোহনী কিশোর উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

সলিমগঞ্জ এআরএম উচ্চ বিদ্যালয় কেন্দ্র সূত্রে জানা গেছে, ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা শেষে দুপুরে সবার সঙ্গে মানবিক বিভাগের ছাত্র মো. হাসিবুলও কেন্দ্র থেকে বের হয়ে যায়। ভুল করে কেন্দ্রে প্রবেশপত্র ফেলে আসায় হাসিবুল পুনরায় কেন্দ্র প্রবেশ করতে চাইলে সলিমগঞ্জ পুলিশ ক্যাম্পের কনস্টেবল নয়ন তাকে কেন্দ্রে ঢুকতে বাধা দেন। একপর্যায়ে হাতে থাকা লাঠি দিয়ে তাকে বেধড়ক পেটান তিনি। এ সময় আহত হয়ে মাটিতে পড়ে যায় হাসিবুল। খবর পেয়ে আত্মীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর উন্নত চিকিৎসার জন্য হাসিবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কেন্দ্র সচিব আহাম্মদ আলী বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ ঘটনায় ওই কনস্টেবল দুঃখ প্রকাশ করেছেন।’ কনস্টেবল নয়ন চৌধুরী বলেন, ‘বিষয়টির জন্য আমি দুঃখ প্রকাশ করেছি।’

সলিমগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনর্চাজ (এসআই) আবু বকর বলেন, ‘ওই কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ