আশুগঞ্জে আড়াই মণ গাঁজা উদ্ধার

Brahmanbaria_Gaja_bg_997160041ব্রা‏‏‏হ্মণবাড়িয়ার আশুগঞ্জে আড়াই মণ (১০৪ কেজি) গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ফেরিঘাট এলাকার পরিত্যক্ত পুনর্বাসন কেন্দ্রের একটি ছাপড়া ঘরের ভেতর থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
 তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত পুনর্বাসন কেন্দ্রটিতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় পুনর্বাসন কেন্দ্রের একটি ছাপড়া ঘরে ২০টি বস্তায় মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়।
 উদ্ধার হওয়া এসব মাদকদ্রব্যের মূল্য প্রায় পাঁচ লাখ ২০ হাজার টাকা বলে জানান ক্যাম্প অধিনায়ক।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ