বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর সম্মেলন অনুষ্ঠিত॥

Ashuganj pohto (Small)প্রতিনিধি॥ আশুগঞ্জ উপজেলা সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর সম্মেলন শনিবার বিকেলে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা সেক্টরস কমান্ডারম ফোরামের সভাপতি আলহাজ্ব হারুণ-আল-রশিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা সহ-কমান্ডার আলহাজ্ব তাজুল ইসলাম। উপজেলা সেক্টরস কমান্ডার ফোরামের সহ-সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইকবাল হোসেন, ডেপুটি কমান্ডার আবুল হাসেম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুল হালিম, বীরমুক্তিযোদ্ধা হাজী মোঃ শাহআলম, শের আলী, সাবেক ডেপুটি কমান্ডার কাইয়ুম সাদির। সম্মেলনে সর্বসম্মতিক্রমে সভাপতি হয়েছেন ইকবাল হোসেন, সহ-সভাপতি-১ হয়েছেন কাইয়ুম সাদির, সহ-সভাপতি-২ হয়েছেন আবুল কাশেম, সাধারন সম্পাদক হয়েছেন আব্দুল করিম, সহ-সাধারণ সম্পাদক-১ হয়েছেন আবুল হোসেন, সহ-সাধারন সম্পাদক -২ হয়েছেন মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক হয়েছেন ফরিদুল হুদা। বাকী পদগুলো সকলে বসে আরো পূর্ণঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

বক্তারা বলেন, দেশ ব্যাপী হরতাল-অবরোধের নামে নৈরাজ্যের মাধ্যমে মানুষকে পুড়িয়ে হত্যা বন্ধ করার আহবান জানান।