আশুগঞ্জে তিন হাজার রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান
প্রতিনিধি॥আশুগঞ্জের চর চারতলায় প্রায় তিন হাজার গরীব ও অসহায় রোগীকে বিষেশজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।শনিবার সকালে চর চারতলা তিতাস গ্যাস সংলগ্ন বালুর মাঠে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএমএ সাধারন সম্পাদক ডাঃ মোঃ আবু সাঈদ। জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও আশুগঞ্জের কৃতি সন্তান ডাঃ ফাইজুর রহমান ফয়েজের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চর চরাতলা ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, উপজেলা কমিশনার (ভূমি) আকতার-উন-নেছা শিউলী, আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম, আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক মোঃ হানিফ মুন্সী, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন, জেলা সদর হাসপাতালে মেডিকেল অফিসার ও আশুগঞ্জ ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক ডাঃ ফাইজুর রহমান ফয়েজ।এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তারেক আল রহমান অপু, উপজলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাঈনুল হক মামুন। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে কার্ডিলজি, শিশু, মেডিসিন, গাইনী, ডায়াবিটিক্সসহ ১০জন বিষেশজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা দেন এবং বিনামূল্যে ঔষধ প্রদান করেছেন। ফ্রি চিকিৎসা সেবা প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে এটিএন তারকা সাগর গান পরিবেশন করেন। ফ্রি মেডিকেল সেবার সার্বিক সহযোগীতা করেন আশুগঞ্জ ডায়াগনষ্টিক সেন্টার। প্রায় দেড়লক্ষ টাকার ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়।











