সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরন অনুষ্ঠিত

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ  : জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সারা দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি উদ্যোগে ১৮০ টি ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুরে আশুগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ।

কর্মসূচীতে আশুগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা হানিফ মিয়া খাদেমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আশুগঞ্জ উপজেলা প্রাইমারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রুবি বেগম,প্রশাসনিক কর্মকর্তা মোঃ জয়নাল মিয়া, উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক বিউটি বেগম ও নাট্যকার বাবুল আক্তার বন্যাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আনসার ও ভিডিপির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপন কর্মসূচীতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আনসার ভিডিপির ভাতা প্রাপ্ত প্রত্যেক সদস্যদের মাঝে ৫টি করে গাছের চারা রোপনের জন্য বিতরণ করা হয় এবং উপজেলা পরিষদ পুকুরের পাড়ে ৫টি ফলদ বৃক্ষের চারা রোপন করেন অতিথিবৃন্দ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক