,

আশুগঞ্জে অ্যাটকোর সভাপতি মুক্তির দাবিতে মানব বন্ধন

01তসলিম আহমেদ : এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক,বেসরকারী টেলিভিশন মালিকদের সংগঠন এ্যাটকোর সভাপতি আলহাজ্ব মোসাদ্দেক আলী ফালু এর গ্রেফতার,রিমান্ডের নিন্দা ও মুক্তির দাবীতে আশুগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের গোল চত্বর এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে আশুগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের ডিপুটি কমান্ডার আবুল হাসেম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ নাগরিক সমাজের সভাপতি নাজমুল হোসাইন হামদু,আশুগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক.সাধারণ সম্পাদক মো.হুমায়ুন কবির,বঙ্গবন্ধু কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.শাহজাহান মিয়া,আরটিভির ব্রাহ্মনবাড়িয়ার স্টাফ রিপোর্টার ফখরুল ইসলাম আইয়ুব,আশুগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো.আবু আবদুল্লাহ, দৈনিক আমার দেশ পত্রিকার আশুগঞ্জ প্রতিনিধি মো.সাদেকুল ইসলাম সাচ্চু, যমুনা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ও আশুগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো.শফিকুল ইসলাম,চ্যানেল নাইন এর জেলা প্রতিনিধ ও আশুগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক মো.আল মামুন,দৈনিক সমকালের আশুগঞ্জ প্রতিনিধি ও আশুগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি কমিটির অন্যতম সদস্য প্রভাষক মোহাম্মদ আনোয়ার  হোসেন, ফিরোজ মিয়া কলেজের শিক্ষক মো.অলি উল্লাহ অলি,দৈনিক সমকালের নাসিরনগর উপজেলা প্রতিনিধি আলী আজম,বৈশাখী টেলিভিশনের ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন,একাত্তর টেলিভিশনের ভৈরব প্রতিনিধি ফজলুল হক বাবু, মাইটিভির আশুগঞ্জ প্রতিনিধি নিতাই চন্দ্র ভৌমিক, দৈনিক ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান রনি ও দৈনিক গৃহকোনের আশুগঞ্জ প্রতিনিধি তসলিম আহমেদ সহ সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক,বেসরকারী টেলিভিশন মালিকদের সংগঠন এ্যাটকোর সভাপতি আলহাজ্ব মোসাদ্দেক আলীর নি:শর্ত মুক্তি দাবী করেন। মানববন্ধনটি সার্বিক তত্ববধান ও পরিচালনা করেন আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনটিভির আশুগঞ্জ প্রতিনিধি মো.আক্তারুজ্জামান রঞ্জন।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর