,

চরচারতলা আলাল শাহ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

IMG_1077তসলিম আহমেদ : সোমবার সকাল ১১ঘটিকায় আশুগঞ্জ চরচারতলা আলাল শাহ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুবেদার হাজী আঃ মালেক সরকারের সভাপতিত্বে প্রথমে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে স্বাগত বক্তব্য রাখেন চরচারতলা আলাল শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ঈসা খাঁন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুগঞ্জ উপজেলা চেয়াম্যান জনাব আবু আসিফ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আক্তারুন্নেছা শিউলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিলুফার জাহান, উপজেলা কৃষি অফিসার তৌফিক আহমেদ খান, চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আয়ূব খান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক মোঃ আতাউর রহমান কবির, আলাল শাহ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা স্মৃতিকনা বিশ্বাস, মোঃ হাসান সরকার প্রমুখ। উক্ত বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়াম্যান জনাব আবু আসিফ আহমেদ বলেন- চরচারতলা আলাল শাহ উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নতি করার আমি আমার পক্ষ থেকে সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাব এবং চারচারতলা গ্রামের মরুব্বিদের কে নিয়ে অচিরেই সিদ্ধান্ত নেব চারচারতলা গ্রামের প্রধান রাস্তাটি কিভাবে ২৪ফুট প্রশস্থ করা যায়। বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আক্তারুন্নেছা শিউলী বলেন- আমার পক্ষ থেকে চরচারতলা আলাল শাহ উচ্চ বিদ্যালয়ের জন্য কোনো প্রকার সহযোগীতা করতে পারলে আমি নিজেকে ধণ্য মনে করিব। তিনি উপস্থিত ছাত্র/ছাত্রীদের উদ্দেশে বলেন তোমরা খেলাধুলার পাশাপাশি খেলাপড়ায় আরও বেশি মনোযোগী হতে হবে। কারণ তোমরা একদিন আমাদের মতো সামনের আসনে বসবে। আর যারা খেলায় বিজয়ী হতে  পারনি, তোমাদেরকে মন খারাপ করার কিছু নেই অনুশীলন চালিয়ে যাও তোমরাও একদিন বিজয়ী হয়ে পুরুষ্কার নিতে পারবে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ