রংপুরে কোয়েল পাখির খামারের আয়ে চলছে দুই ভাইয়ের পড়াশুনা
রংপুর ব্যুরো : পড়াশুনার পাশাপাশি শখের বশে কোয়েল পাখি লালন পালন করতেন রংপুরের তারাগঞ্জের ইকরচালি ইউনিয়নের কাঁচনা হাজিপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে মিজানুর রহমান ও তার ছোট ভাই মাহাবুল ইসলাম। মিজানুর রংপুর কারমাইকেল কলেজে মাষ্টার্স করছেন এবং তার ছোট ভাই রবিউল রংপুর সরকারী কলেজ থেকে অনার্স করছেন। বর্তমানে এই খামারের আয়ে চলছে দুই ভাইয়ের পড়াশুনা।
রংপুর বিভাগীয় শহর থেকে মাত্র ৩০ কিলোমিটার দুরে মহাসড়কের কোল ঘেষেঁ তারাগঞ্জ উপজেলার অবস্থান। উপজেলা থেকে মাত্র ১০ কিলোমিটার দুরেই ইকরচালি ইউনিয়নের কাচঁচনা হাজিপাড়া গ্রামে দুই ভাইয়ের কোয়েল পাখির খামারটি। খামারী মাহাবুল ইসলাম জানায়, চলতি বছরের জানুয়ারী মাসে তার নিজের বাড়িতে ১০ফিট একটি ঘরে দশ হাজার টাকা ব্যয়ে গড়ে তোলেন কোয়েল পাখির খামার। এই খামার করে মাত্র ছয় মাসেই লাভবান হয়েছেন তিনি। ঘরের ভিতর কাঠ, বাঁশ ও নেট দিয়ে তিনটি ছোট খাঁচা তৈরী করেন। খাঁচা তৈরীর কাজে তার খরচ হয় ৬ হাজার টাকা। বাচ্চা ফুটানোর ডিমকিনেন গাইবান্দার আনমিজান ইউকিবেটর ফার্মে। সেখান থেকে তিন টাকা দরে নয়’শ টাকা দিয়ে তিন’শ ডিম ক্রয় করেন। বাচ্চা ফুটানেরা জন্য ঢাকা থেকে নিয়ে আসেন মেশিন। এরপর সেই মেশিনে ফুটানো হয় কোয়েল পাখির বাচ্চা। তিন’শ ডিম থেকে দুই’ বাচ্চা বের হয়।
এরমধ্যে এক’শটি পুরুষ বাচ্চা আর এক’শটি মেয়ে বাচ্চা। মিজানুর কয়েকটি বাচ্চা রেখে বাকীগুলো বিক্রি করে দেন। আর মেয়ে বাচ্চাগুলো দিয়ে শুরু করেন কোয়েলের খামার। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। এখন তার খামারে প্রায় পাঁচ শতাধিক কোয়েল পাখি রয়েছে। এর মধ্যে প্রতিদিন ডিম দেয় প্রায় সাড়ে তিন’শ কোয়েল পাখি। প্রতিটি ডিম বিক্রি করে ২ টাকা দরে। প্রতিদনি তার খামারে কোয়েল পাখির খাবার বাবদ খরচ হয় তিন’শ থেকে সাড়ে তিন’শ টাকা। সঞ্চয় হয় প্রতিদিন তিন থেকে সাড়ে তিন’শ টাকা পর্যন্ত। মিজানুর রংপুর কারমাইকেল কলেজ থেকে জীব বিঞআনে অনার্স শেষ করে মাষ্টার্স ভতি হয়েছেন। শখের বসে কোয়েল পাখি পালন শুরু করেন। পড়া-শুনার পাশা-পাশি খামার থেকে আয় করে সহযোগীতা করছেন তার পরিবারকে। কোয়েল পাখির ডিম ও মাংস সুস্বাদু খাবার। যা মানব দেহের জন্য পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত। এতে যে পরিমান খাদ্য পুষ্টি আছে যা অন্য কোন মাংস ও ডিমে নেই।
খামারী মিজানুর রহমান জানান, কোয়েল পাখির খামার করে যে এভাবে এতো দূত লাভবান হবো তা কখনো ভাবতেও পারিনি।। শখের বসে করা আমার এই খামার থেকে আয় করে এখন আমি নিজেই পড়াশুনার খরচ চালিয়ে আমার সাংসারে সহযোগীতা করছি। আমার দেখে আরো কয়েকজন কোয়েল পাখির খামার করছে। তারা আমার কাছে মাঝে মাঝে এসে পরামর্শও নিয়ে যায়।
তারাগঞ্জ উপজেলা প্রানী সম্পাদ কর্মকর্তা ডা. সিরাজুল হক বলেন, কোয়েল পাখির ডিম ও মাংস সুস্বাদু খাবার। যা মানব দেহের জন্য পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত। এতে যে পরিমান খাদ্য পুষ্টি আছে যা অন্য কোন মাংস ও ডিমে নেই। কোয়েলের মাংস ও ডিমে আছে পুচর পরিমানে প্রোটিন, ভিটামিন, মিনারেল ও এনজাইম। কোয়েলের ডিম হার্ট ডিজিজ, কিডনি সমস্যা, অতিরিক্ত ওজন কমানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, পাকস্থলী ও ফুসফুসের নানা রোগ, স্মৃতিশক্তি রক্ষা, রক্তের পরিমান কমে যাওয়া, উচ্চ কোলেস্টেরল কমাতে সহযোগীতা করে। কোয়েল পাখির মাংস ও ডিম মানুষের শরীওে কিডনি, লিভার ও হ্দপিন্ডের কার্য ক্ষমতা উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোয়েল পাখির খামার লাভজনক। এ খামার করতে তেমন খরচ হয় না। অল্প পুঁজিতে এই খামার করে অল্প দিনের মধ্যেই লাভবান হওয়া যায়।










