বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগর পৌরসভায় কর্মচারি নিয়োগে অনিয়মের অভিযোগ

MinKMআবু কামাল খন্দকার : সরকারি চাকুরিবিধি লংঘন করে নবীনগর পৌরসভায় অফিস সহায়ক পদে নিয়োগের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় নবীনগর প্রেসক্লাবে নিয়োগ বঞ্চিত প্রার্থী মুক্তিযোদ্ধার সন্তান মো: ইব্রাহিম খলিলউল্লাহ্ এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নবীনগর পৌরসভায় গত ২৯ জানুয়ারি অফিস সহায়কের দুইটি শুন্যপদে নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ৩ ফেব্রুয়ারি নিয়োগ পরীক্ষার ফলাফল দেওয়া হয়। কিন্তু উক্ত পরীক্ষায় পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের মো: ইব্রাহিম খলিলউল্লাহ্ মুক্তিযোদ্ধা কোটার একমাত্র প্রার্থী হওয়া সত্বেও তাকে উদ্দেশ্যমূলকভাবে নিয়োগ বঞ্চিত করা হয়। শুধু তাই নয়, পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়সের ক্ষেত্রে এভিডেভিট কোভাবেই গ্রহনযোগ্য নয়, উল্লেখ থাকলেও মো: মোকারম হোসেন ও নজরুল ইসলাম নামে দুজন প্রার্থী ওই বিজ্ঞপ্তি প্রকাশের পর এভিডেভিটের মাধ্যমে বয়স কমিয়ে দরখাস্ত জমা দেয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট নিয়োগ বোর্ডের সভাপতি ও নবীনগর পৌর মেয়র মো: মাঈনউদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি নিযোগ বিধি মেনে স্বচ্ছতার মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
            
    
    
 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা