বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

IMG_0987তসলিম আহমেদ :৫ই ফেব্র“য়ারী রোজ বৃহস্পতিবার সকাল ১১.০০ঘটিকায় আশুগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে দেশব্যাপী বিএনপি জামায়াত এর জঙ্গি হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দিতে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আশুগঞ্জ গোলচত্বরে সমাবেত হতে থাকে। সকাল ১১ ঘটিকায় আশুগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক জনাব জিয়াউদ্দিন খন্দকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ঢাক-সিলেট মহাসড়ক হয়ে আশুগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে আবার গোলচত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বেলা ১২টায় শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন- আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা জনাব হাজী মাহবুুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক জনাব মোঃ হানিফ মুন্সি, আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বাদল, মোঃ মিজানুর রহমান, মোঃ আবুল কালাম, মোঃ নূর হোসেন (বাচ্চু), তারুয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ বাদল সাদির, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক শাহিন আলম বকশি, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহিদ হাসান মোরাদ, উপজেলা শ্রমিক লীগের বাইস প্রেসিডেন্ট মোঃ কামাল মুন্সি, সাধারণ সম্পাদক মোঃ আবু মুসা, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, যবুলীগ নেতা হাসানুজ্জামান হাসান, মোঃ আবুল খায়ের, আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা সজিবুর রহমান সজিবসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ,  কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তরা বলেন- বিএনপি জামায়াত ক্ষমতায় থাকলে জঙ্গিবাদের পৃষ্ঠপূষকতা করে, আর ক্ষমতায় না থাকলে পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষের উপর হামলা করে হাজারও মাযের কোল খালি করে। বিএনপি জামায়াতকে উদ্দেশ্য করে আরও বলেন আপনারা যদি সত্যিকার অর্থে জনগনের জন্য রাজনীতি করে থাকেন তাহেল, রাজপথে মোকাবেলা না করে চোরাগুপ্তা হামলা বেঁছে নিয়েছেন কেন? সাহস থাকলে রাজপথে এসে আন্দোলন করুন। বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন- আপনার এক সন্তান স্বাভাবিক মৃত্যু হওয়ার পরও আপনি মানসিক ভাবে এতটা ভেঙ্গে পড়লেন কিন্তু হরতাল অরোধের মত নৈরাজ্যকর কর্মসূচী দিয়ে প্রেট্রোল বোমা মেরে কত মায়ের কোল খালি করেছেন একটু ভেবে দেখার আহ্বান জানান বক্তারা।