,

নবীনগরে শিক্ষকের উপর নির্যাতনের মিথ্য মামলা প্রত্যাহারের প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর মাধ্যমিক শিক্ষক সমিতির স্মারকলিপি প্রদান

images (70)আবু কামাল খন্দকার : নবীনগর উপজেলার নবীপুর গ্রামের সাতগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী ভূঁইয়াকে গত শনিবার সড়যন্তমূলকভাবে শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার দুপুরে নবীনগর উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে স্থানীয় পাইলট মডেল হাইস্কুল মিলনায়তনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মোর্শেদুল ইসলাম লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মো: আবু মোছা, কাউছার বেগম, মহিউদ্দিন সরকার, এ.টি.এম আবদুল্লাহ্, আমির ফয়সাল, মো: গিয়াস উদ্দিন, আমিরুল ইসলাম, হুসাইন কবির, ফেরদৌস আহম্মেদ, লিয়াকত আলী, শাহজাহান কবির, আজহারুল হক, আল-আমিন খান, মোজাম্মেল হক, শাহেদা বেগম, জাকির হোসেন প্রমুখ। 
ওই শিক্ষককে সুপরিকল্পিতভাবে ধর্মীয় অনুভুতিতে আঘাতের মিথ্যা অভিযোগ এনে ছাত্র দিয়ে অমানুষিক নির্যাতন মধ্যযোগীয় বর্বরতাকেও হার মনিয়েছে বলে সভায় বক্তারা মন্তব্য করেন। এ সময় নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার বেগম বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। ওই সভায় আগামী তিন দিনের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার ও ইয়াকুব ভূঁইয়ার নি:শর্ত মুক্তি সহ দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়। অন্যথায় উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অবিরাম কর্মবিরতি কর্মসূচী পালন করার অলটিমেটাম প্রদান করে। পরে শিক্ষক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসকের বরাবরে লিখিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার আবু শাহেদ চৌধুরীর হাতে প্রদান করা হয়।

 

এ জাতীয় আরও খবর

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে