,

আশুগঞ্জে ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে ইউএনও নাজিমুল হায়দার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেঘনার লালপুর, চর সোনারামপুর, আশুগঞ্জ সার কারখানা, ফেরিঘাটসহ বিভিন্ন এলাকা থেকে কারেন্ট জাল উদ্ধার করেন। তবে অভিযানে কারেন্ট জাল উদ্ধার হলেও অভিযানের শুরুর পর পর জেলেরা জাল ফেলে পালিয়ে গেলেও তাদের আটক করতে পারেনি প্রশাসন। পরে আটক জালগুলো আশুগঞ্জ সার কারখানা এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। আটক জালের মূল্য আড়াই লাখ টাকা। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাইমুনা জাহান, সহকারী মৎস্য কর্মকর্তা সাইদুর রহমানসহ উপজেলা মৎস্য অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএনও নাজিমুল হায়দার বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে আমাদের অভিযান পরিচালনা করা হয়। তবে সারা বছরই আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা