চলে গেলেন হোসাইন মুহাম্মদ এরশাদ
অবশেষে না ফেরার দেশে চলে গেলেন সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।এই সাবেক প্রেসিডেন্ট ও বিরোধীদলীয় নেতা এইচ এম এরশাদের জীবনাবসানের মধ্য দিয়ে তার বহুল রাজনৈতিকজীবনের সমাপ্তি ঘটলো।১৪,জুলাই ২০১৯ ইং রোববার সকাল ৭.৪৫ তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি…..রাজিউন।
এক সময়ের দাপটে সেনা শাসক এরশাদ দীর্ঘদিন ধরে অসুস্হছিলেন।গত কয়েকদিন থেকে সিএমএইচে জীবনমৃত্যুর সন্ধিক্ষনে সময় যাচ্ছিলো।তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি তারিখে তিনি রংপুর জেলায়দিনহাটায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম এ্যাডভোকেট মকবুল হোসেন এবং মাতার নাম মাজেদা বেগম। তিনি রংপুর জেলায় শিক্ষা গ্রহণ করেন এবং ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন্।
১৯৫১ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীর অফিসার্স ট্রেনিংস্কুলে (কোহাটে অবস্থিত) যোগ দেন এবং ১৯৫২ সালেকমিশৎপ্রাপ্ত হন। ১৯৬০ - ১৯৬২ সালে তিনি চট্টগ্রাম ইষ্টবেঙ্গল রেজিমেন্টের কেন্দ্রে অ্যাডজুট্যান্ট হিসেবে কর্মরতছিলেন।১৯৬৭ সালে তিনি কোয়েটার স্টাফ কলেজ থেকে স্টাফ কোর্স সম্পন্ন করেন। ১৯৬৮ সালে তিনি শিয়ালকোটে ৫৪ ব্রিগেডের মেজর ছিলেন।১৯৬৯ সালে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি লাভের পর ১৯৬৯ - ১৯৭০ সালে ৩য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক ও ১৯৭১ - ১৯৭২ সালে ৭ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টএর অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন।
৩০ মে ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হবার পর, এরশাদের রাজনৈতিক অভিলাষ প্রকাশ হয়ে পড়ে।২৪,মার্চ ১৯৮২ সালে এরশাদ রাষ্ট্রপতি আব্দুস সাত্তারেরনির্বাচিত সরকারকে হটিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেন।১১ ডিসেম্বর ১৯৮৩ সাল নাগাদ তিনি প্রধান সামরিক প্রশাসক হিসেবে দেশশাসন করেন ঐ দিন তিনি দেশের রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্রপতি বিচারপতি এ.এফ.এম আহসানুদ্দিন চৌধুরীরকাছ থেকে নিজের অধিকারে নেন এরশাদ দেশে উপজেলা পদ্ধতি চালুকরেন এবং ১৯৮৫ সালে প্রথম উপজেলা পরিষদের নির্বাচনঅনুষ্ঠিত হয়।
১৯৮৬ সালে তিনি জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন এবং এই দলের মনোনয়ন নিয়ে ১৯৮৬ সালেপাঁচ বছরের জন্য দেশেররাষ্ট্রপতি নির্বাচিত হন।
বাংলাদেশ আওয়ামী লীগ ও জামায়াত এই নির্বাচনে অংশগ্রহণ করে যদিও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই নির্বাচন বয়কট করেসাধারণ নির্বাচনে তার দলসংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে।বিরোধী দলের আন্দোলনেরমুখে রাষ্ট্রপতি ৭ ডিসেম্বর ১৯৮৭ সালে এই সংসদ তিলকরেন।১৯৮৮ সালের সাধারণ নির্বাচন সকল দল বয়কট করে।এরশাদের স্বৈরাচারের বিরূদ্ধে দেশের জনগণকে সাথে নিয়ে সকল বিরোধী দল সম্মিলিতভাবে আন্দোলনের মাধ্যমে তাকে ৬ ডিসেম্বর ১৯৯০ সালে ক্ষমতা থেকে অপসারণ করে।
ক্ষমতা হারানোর পর এরশাদ গ্রেফতার হন এবং ১৯৯৬ খ্রিস্টাব্দে আওয়ামী লীগ ক্ষমতায় না-আসা পর্যন্ত কারারূদ্ধ থাকেন।১৯৯১ সালের জাতীয় নির্বাচনে তিনি কারাগার থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং রংপুরের পাঁচটি আসন থেকে নির্বাচিত হনবি.এন.পি সরকার তার বিরুদ্ধে কয়েকটি দুর্নীতিমামলা দায়ের করেতার মধ্যে কয়েকটিতে তিনি দোষী সাব্যস্তহন এবং সাজাপ্রাপ্ত হন।১৯৯৬ সালের সাধারণ নির্বাচনেওতিনি পাঁচটি আসন থেকে নির্বাচিত হন।ছয় বছর আবরুদ্ধথাকার পর ৯ জানুয়ারি ১৯৯৭ সালে তিনি জামিনে মুক্তি পান।তার প্রতিষ্ঠিত জাতীয় পার্টি ২০০০ সালে তিনভাগে বিভক্তহয়ে পড়ে, যার মধ্যে মূল ধারার তিনি চেয়ারম্যান। ২০১৪সালের ৫ জানুয়ারীর জাতীয় নির্বাচনে তার সংসদে প্রধানবিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে এবং তার স্ত্রী রওশন এরশাদ প্রধান বিরোধী দলীয় নেতা হন।
শারীরিক অসুস্থতার দরুন ২০১৯ সালের ২৬ জুন তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।শারীরিক অবস্থার অবনতি ঘটলে ৪ জুলাই তাকে নেওয়া হয়লাইফ সাপোর্টে। তিনি ২০১৯ সালের ১৪ জুলাই সকাল ৭টা৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতা, ফুসফুসে সংক্রমণও কিডনি জটিলতায় ভুগছিলেন।
তার শাসন আমলে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়। শুধু এটুকুই বলবো,তিনি আপাদমস্তক একজন অসম্ভবভদ্রলোক ছিলেন।দেশ সমাজ ও রাজনীতি নিয়ে গভীর ভাবে ভাবতেন।
দেশ নিয়ে তার পরিকল্পনাও ছিলো অঢেল।আমরা তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করছি।
লেখক- খোরশেদ আলম বিপ্লব।
খিলগাঁও,ঢাকা বাংলাদেশ।











