বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খোলা আকাশের নিচে ৩৫ হাজার মেট্রিক টন সার

sar picডেস্ক রির্পোট : আশুগঞ্জের মেঘনা নদীর তীরে আমদানি করা ৩৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার টানা অবরোধে কারণে খোলা আকাশের নিচে পড়ে রয়েছে। এতে করে বৃষ্টিতে ভিজে সারের গুনগত মান নষ্ট হয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। এই সার জমিতে দিলে ফসলের উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি সম্প্রসারন অধিদপ্তর।জানা যায় বিসিআইসি কর্তৃপহ্ম দেশের কৃষকদের চাহিদার কথা চিন্তা করে বিদেশ থেকে ইউরিয়া সার আমদানি করে। আর এসব সার জাহাজ করে চট্টগ্রাম হয়ে আশুগঞ্জ নৌ বন্দরে আনা হয়। তবে এই সার নিয়ে ডিলাররা পড়েছে বিপাকে। দেশের চলমান অবরোধ ও হরতালের কারনে আটকা পড়েছে ৩৫ হাজার মেট্রিকটন আমদানি করা বিদেশী সার। নৌ বন্দর এলাকায় মেঘনার তীরে স্তুপ করে ত্রিপাল দিয়ে ঢেকে রাখা হয়েছে এই সার।এতে করে কুয়াশা ও বৃষ্টিতে ভিজে সারের গুনগত মান নষ্ট হওয়ার আশংকা করছেন সার ডিলাররা।  জেলা সার সমিতি সাধারন সম্পাদক মো.জালাল মিয়া জানান দেশের চলমান হরতাল ও অবরোধের কারনে এই সার উত্তরাঞ্চলের রাজশাহী, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, বগুড়া, নওগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, নাটোর সহ জেলায় পাঠানোর কথা থাকলেও তা পাঠানো সম্ভব হচ্ছেনা। এতে করে সার ডিলাররা এই আমদানি করা সার নিয়ে পড়েছেন বিপাকে। আর জেলা ট্রাক মালিক গ্র“প’র সাধারন সম্পাদক আবু কাউছার আহমেদ জানান হরতাল আর অবরোধের কারনে ট্রাক দিয়ে বিভিন্ন জেলায় সার সরবরাহ করা যাচ্ছে না।
এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিক আহমেদ খান জানান খোলা আকাশের নিচে সার থাকলে গুনগত মান কমে যেতে পারে।
অন্যদিকে আমদানি করা এসব সার সম্পর্কে কৃষকদের ধারনা না থাকায় কৃষকরাও এই সার নিতে আগ্রহ হারাচ্ছে। তবে এসব আমদানি করা সার পরিবহন করা না হলে সারের গুনগত মান নষ্ট হওয়ার আশংকা করছেন ডিলাররা। সারের গুনগত মান নষ্ট হয়ে গেলে কৃষকরা মারাত্বক হ্মতির সম্মূখীন হবে। তাই খুব দ্রুত পরিবহন সংকট দূর করে সার পরিবহন করার ব্যবস্থা করার দাবি ব্যবসায়ীদের।