আশুগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে চেয়ারম্যানের অভিযোগ ও সংবাদ সম্মেলন
তসলিম আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক ইউপি সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন একই ইউনিয়নের চেয়ারম্যান। অভিযোগে ইউপি সদস্যের শাস্তির দাবী করেছেন। শনিবার দুপুরে আশুগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উপজেলার তারুয়া ইউনিয়নের চেয়ারম্যান বাদল সাদির লিখিত অভিযোগ করেন। এ সময় তিনি আরো বলেন, তার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নোয়াব মিয়া বিভিন্ন সময়ে ইউনিয়নের লোকজনের সাথে প্রতারণা করে আসছে এবং অশ্লালীন সমাজ বিরুধী কাজে নিজেকে জড়িত করায় এলাকাবাসীর অভিযোগে এই নিয়ে চেয়ারম্যানের সাথে মন-মলিন্য হয়। আরও জানা যায়, তার বিরুদ্ধে চাঁদাবাজি, চুরি এবং নারী নির্যাতনের অভিযোগে আশুগঞ্জ থানা ও আদালতে বেশ কয়েকটি মামলা রয়েছে। এই সব অপকর্ম ও সমাজ বিরোধী কাজ চেয়ারম্যান ও সঙ্গীয় ইউপি সদস্যগণ বিরোধীতা করায় ইউপি সদস্যগণের সাথে তার একাত্ত্বতা ভঙ্গের লক্ষ্যে কুচক্রি মহলের আতাতে ইউপি সদস্যদের স্বাক্ষর ও সীল জালিয়াতি করে চেয়ারম্যানের বিরুদ্ধে একটি অনাস্থার অভিযোগ বিভিন্ন দপ্তরে দাখিল করেন। এই নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় খবর প্রকাশের পর ইউপি সদস্যরা বুঝতে পারেন তাদের নাম, স্বাক্ষর ও সীল জালিয়াতি করে বর্তমান চেয়ারম্যান বাদল সাদির এর বিরুদ্ধে অনাস্থার অভিযোগ আনা হয়। চেয়ারম্যান বাদল সাদির বলেন- আমি ষড়যন্ত্রের শিকার, কিছু কুচক্রি মহল আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে। মহিলা সংরক্ষিত আসনের (৭,৮ও৯নং) ওয়ার্ডের মেম্বার ফেরদৌসি জাহান মুন্নি বলেন- আমরা যখন জানতে পরলাম চেয়ারম্যান এর বিরুদ্ধে আমাদের স্বাক্ষর ও সীল জালিয়াতি করে অনাস্থা আনা হয়েছে তখনিই সকলে মিলে সম্বনিত হয়ে আমি সহ ৬জন মেম্বার আশুগঞ্জ থানায় তার বিরুদ্ধে সাধারন ডায়রী লিপিবদ্ধ করি। এ সময় তিনি স্বাক্ষর ও সীল প্রতারণার অভিযোগে ইউপি সদস্য নোয়াব মিয়ার শাস্তির দাবী করেন। এ সময় সংবাদ সম্মেলনে ইউপি সদস্যদের স্বাক্ষর ও সীল জালিয়াতি করা ৬জন সহ মোট ৮ জন সদস্য, তারুয়া ইউনিয়নের বিভিন্ন মুরুব্বি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।











