বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে আইন শৃংঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ও ১৫০জন গ্রামপুলিশকে কম্বল প্রদান।

IMG_0900আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আইন শৃংঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২/০১/২০১৫ইং তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় আশুগঞ্জ থানা প্রাঙ্গনে আশুগঞ্জ থানার উদ্যোগে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, পিপিএম (বার) সভা শেষে আশুগঞ্জ থানার অধীনে দায়িত্বপালন করা গ্রামপুলিশদের মাঝে দেড় শতাাধিক কম্বল বিতরণ করা হয়। আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশিষ অতিথি ছিলেন- আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আবু আসিফ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার সন্দীপ কুমার সিংহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (হেড কোয়াটার) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আমির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা মকবুল, আশুগঞ্জ বণিক সমিতির সভাপতি মোঃ গোলাম হোসেন (ইপটি), উপজেলা সুজনের সভাপতি হাজী মোঃ মিজানুর রহমান, আশুগঞ্জ পরিবহণ মালিক সমিতি সভাপতি তৌহিদুল ইসলাম নাছির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইকবাল, আশুগঞ্জ সন্বনিয়ত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সভাপতি মোঃ আলমগীর কবির, সাধারণ সম্পাদক লিটন মোল্লা, আশুগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আক্তারুজ্জামান রঞ্জন, সহ-সভাপতি মোঃ মোজ্জামেল হক, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির প্রমুখ। মতবিনিময় সভায় বিভিন্ন ইউনিয়ণের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়িকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় আশুগঞ্জ থানা অধীনস্থ বিভিন্ন এলাকার সমস্যা তুলে ধরেন বক্তরা। মতবিনিময় সভার শেষে আশুগঞ্জ উপজেলার ১৫০জন গ্রামপুলিশ, নাইটগার্ড, রেললাইনের পাহাড়াদার আনসার পিসি, এপিসির মাঝে পুলিশ সুপার কম্বল বিতরণ করেন।