আশুগঞ্জ মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরি : ৮-১০ লক্ষ টাকার মালামাল লুট

dordorsho dakatiতসলিম আহমেদ : ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ রেলগেইট নামক স্থানে আজ মঙ্গলবার ভোর আনুমানিক রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে আবীর টেলিকমের মোবাইল দোকানে একদল সংঘবদ্ধ চোরচক্র চুরি করে দোকানের প্রায় তিনশ মোবাইল সেট,নগদ একলক্ষ টাকা ও গ্রামীন,বাংলা লিংক,ওয়ারিদ ও সিটিসেল সহ বিভিন্ন মোবাইলের সিম চুরি করে নিয়ে যায়। আবীর টেলিকমের স্বত্বাধিকারী মো.কাউসার জানান,রেলগেইট নামক স্থানে আজ মঙ্গলবার ভোর আনুমানিক রাত ৩টা থেকে সাড়ে ৩টার দিকে দোকানের উত্তর পাশের গ্রীল কেটে দোকানে প্রবেশ করে প্রায় তিনশ মোবাইল সেট,নগদ একলক্ষ টাকা ও গ্রামীন,বাংলা লিংক,ওয়ারিদ ও সিটিসেল সহ বিভিন্ন মোবাইলের সিম চুরি করে নিয়ে যায় । এতে আমার প্রায় ৮–১০ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।এতে আমি নিস্ব হয়ে গেছি। এ বিষয়ে আমি বাদী হয়ে ৪জনকে আসামী করে আশুগঞ্জ থানায় একটি মামলা দিয়েছি।আসামীরা হল শরীয়ত মিয়া,শামীম,বাবুল ও নারায়ন।পুলিশের নিকট আমার আকুল আবেদন পুলিশ এ দু:সাহসিক চুরির সাথে জড়িদের চিহ্নিত করে গ্রেফতার পুর্বক আমার চুরি যাওয়া মালামাল উদ্ধার করে ফিরিয়ে দিবে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবু জাফর বলেন,চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ