নবীনগরে জাতীয় পার্টির কর্মী সমাবেশ
আবু কামাল খন্দকার : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পল্লীবন্ধু এরশাদের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় পার্টির এক বিশাল কর্মী সমাবেশ গতকাল শুক্রবার দুপুরে উপজেলার জিনদপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক নবীনগরের মাটি ও মানুষের নেতা কাজী মামুনুর রশিদ। জাপা নেতা বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা আজাদ, উপজেলা সম্পাদক মোসলেম উদ্দিন মৃধা, হাজী রজব আলী মোল্লা, আবুল কালাম আজাদ, মোশারফ হোসেন সরকার, সাবেক চেয়ারম্যান এনামুল হক, নয়নতারা বেগম, মো. আল-আমীন প্রমুখ।











