,

অবরোধে কবলে আশুগঞ্জ নৌবন্দরে লক্ষাধিক টন সার

Ashuganj Port Pic 2তসলিম আহম্মেদ : টানা  অবরোধ আর হরতালের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আর্ন্তজাতিক নদী বন্দরে আটকা পড়েছে লক্ষাধিক টন ইউরিয়া সার। অচল হয়ে পড়ছে নৌ বন্দরের স্বাভাবিক কার্যক্রম। দেশের অন্যতম নৌ বন্দর থেকে নিরাপত্তার কারণে ছেড়ে যাচ্ছে না মালবাহী ট্্রাক ও নৌযান পরিবহন। কিছু পণ্য ও সারবাহী ট্্রাক ছেড়ে গেলেও শিকার হচ্ছেন হামলা ও অগ্নিসংযোগের। বন্দরটি সচল রাখতে বিকল্প ব্যবস্থায় যানবাহন চলাচলের জন্য অনুরোধ জানিয়েছেন বন্দর সংশ্লিষ্ঠরা। 
সরোজমিনে আশুগঞ্জ নৌ-বন্দরে গিয়ে জানা যায়, দেশের অন্যতম আশুগঞ্জ নৌ-বন্দরে প্রতিদিন শত শত পণ্যবাহী জাহাজ বিভিন্ন পন্য ও সার নিয়ে এই বন্দরে নোঙ্গর করে। এসব জাহাজ থেকে সার সহ বিভন্ন পন্য প্রতিদিন ৫ শতাধিক ট্রাকে করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। আশুগঞ্জ সারকারখানা থেকে উৎপাদিত  ইউরিয়া সার  ট্রাক ও জাহাজে করে কারখানার অধিনস্থ ৮ জেলার ডিলারদের মাঝে সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু ডিলারগন কারখানা থেকে সার উত্তোলন করতে পারলেও অবরোধের কারণে নিজ নিজ জেলায় নিয়ে যেতে পারছে না। অন্যদিকে বিদেশ থেকে আমদানি করা সার নিয়ে তারা পড়েছেন বিপাকে। বর্তমানে টানা অবরোধের কারনে অচল হয়ে পড়ছে নৌ বন্দরটি। বন্ধ রয়েছে সার পরিবহন। পাশাপাশি ধান চাল, রড, সিমেন্ট পরিবহনে বিঘœ  ঘটছে। জীবনে ঝুকি নিয়ে কিছু কিছু  ট্্রাক চালক আতংক নিয়েই মহাসড়কে সার নিয়ে চলাচল করছে। অনেক সময় সার নিয়ে চলাচলের সময় অবরোধকারীদের হামলার শিকারও হয়েছেন তারা। পুলিশী নিরাপত্তায় সার সরবরাহ করার দাবী জানিয়েছেন ট্রাকচালকরা ।
এব্যাপারে জেলা ট্্রাক মালিক গ্রুপের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম নাছির জানান, টানা অবরোধের কারণে আশুগঞ্জ নদী বন্দর থেকে  ট্্রাকে করে সার পরিবহন  করা যাচ্ছে না। ট্্রাক রাস্তায় গেলেই হামলার শিকার হয়। 
জেলা সার সমিতির সাধারন সম্পাদক জালাল মিয়া জানান টানা অবরোধের কারণে আশুগঞ্জ সার কারখানায় লক্ষাধিক মেট্্িরক টন সার আটকে পড়ে আছে। সরকারের সরাসরি হস্থক্ষেপে দ্রুত সার সরবরাহ নিশ্চিত করার দাবী জানিয়েছেন ব্যবসায়ীরা। অন্যথায় কৃত্তিম সার সঙ্কটের আশংকা করছেন তিনি। 
আশুগঞ্জ নৌ-বন্দরে আটকা পড়া সার দ্রুত সরবরাহ না করলে চলতি মৌসুমে সার সংকট হতে পারে বলে ধারনা করছেন সার ডিলাররা। পাশাপশি রাজনৈতিক দলগুলোকে অবরোধের বিকল্প কিছু ভাবার দাবী জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ