আশুগঞ্জে মালবাহী ট্রেন লাইনচ্যুত- ৩ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ

image_42391ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের একটি মালবাহী কনট্রেইনার ট্রেনের একটি বগির ৪টি চাকা লাইনচ্যুৎ হয়ে ঢাকা-চট্টগ্রাম এবং সিলেট পথে ৩ ঘন্টা ট্রেন চলাচল থাকে। ঘটনাটি ঘটেছে  শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটারে। এদিকে দুর্ঘটনার ফলে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতীসহ একাধিক আন্তঃনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীরা দুর্ভোগ পোহায়। খবর পেয়ে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন দূর্ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে উদ্ধার কাজ শেষ করে।আশুগঞ্জে রেলওয়ে স্টেশনের মাস্টার ফারুক আহমেদ বলেন, ঢাকা থেকে চট্রগ্রামগামী মালবাহী ট্রেনটি আশুগঞ্জ রেলওয়ে স্টেশন অতিক্রম করে আউটারে গিয়ে এর একটি বগীর ৪টি চাকা লাইনচ্যুত হয়। তিনি বলেন, উদ্ধারকাজ শেষে দুপুর ২টায় ট্রেন চলাচল শুরু হয়। এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে জংশনের লোকোসেড ইনচার্জ ও উদ্ধারকারী দলের নেতৃত্ব দেয়া মোঃ মহসিন ভূইয়া বলেন, ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে ওই এলাকায় আসলে দূর্ঘটনায় পতিত হয়।  উদ্ধার শেষে দুপুর ২ টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। –

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ