,

আশুগঞ্জে ৩৮ জনের নাম উল্লেখ করে ৪/৫’শ ব্যাক্তিকে আসামী করে পুলিশের মামলা

mamla6-100x71আমিরজাদা চৌধুরি : রবিবার টানা ৫ঘন্টা ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুছকে কেন্দ্র করে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ও ওহাবিদের সাথে দফায় দফায় সংঘষের্র ঘটনায় ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ৪/৫’শ ব্যক্তিকে আসামী করে পুলিশ মামলা দায়ের করেছে। মামলায় এজহারে নাম উল্লেখ করা আটক ২৬ জনকে মামলায় গ্রেফতার দেখিয়ে আজ সোমবার সকালে তাদের জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এদিকে, সংঘর্ষ নিয়ন্ত্রনের পরও পরিস্তিতি থমথমে অবস্তা বিরাজ করছে। আবারও সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী। এজন্য বিপুল পরিমান পুলিশ আশুগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে।
উল্লেখ্য  গতকাল রবিবার বেলা ১১টার দিকে প্রথমে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছ বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণের সময় বেলা সাড়ে ১১টার দিকে শহরের পূর্ব বাজার এলাকায় ওহাবিদের সাথে হঠাৎ সংঘর্ষ লেগে যায়। এক পর্যায়ে উভয় পক্ষের অন্তত ৪ হাজার লোক আশুগঞ্জ শহরের অন্তত ৭টি পয়েন্টে সংঘর্ষে জড়িয়ে পরে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনন্তে আশুগঞ্জ থানা ও অতিরিক্ত দাঙ্গা পুলিশ ব্যাপক টিয়ার সেল ও ফাকা গুলি করে বেলা সাড়ে ৪টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। টানা ৫ঘন্টা যাবত সংঘর্ষের কারণে আশুগঞ্জ বন্দরের সকল দোকানপাটসহ ব্যবসা প্রতিষ্টান বন্ধ ছিল। বন্ধ ছিল বিদ্যুৎ সরবরাহ। আর এ সংঘর্ষে পুলিশের এএসপি (সার্কেল) শাহ-আলম বকাউল, জিটিভির আশুগঞ্জ প্রতিনিধি হুমায়ুন কবীর, উভয় পক্ষের শতাধীক লোক আহত হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত আবু জাফর জানান, গতকাল রবিবারের দুু-গ্রুপের সংঘর্ষের পুলিশ বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ করে ৪/৫’শ অজ্ঞাত নামা  ব্যাক্তিকে আসামী করে মামলা দায়ের করেছে। তিনি আর জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৭৮ রাউন্ড কাদানি গ্যাস ও ৫শ ৯০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করতে হয়। পরিবর্তী সংঘর্ষ এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে বিপুল পরিমান পুলিশ মোতায়েন রয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর