বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে সংঘর্ষের ঘটনায় ১০হাজার ব্যাক্তিকে আসামী করে পুলিশের মামলা

ashgonj hamlaগতকাল রবিবার টানা ৫ঘন্টা ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুছকে কেন্দ্র করে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ও ওহাবিদের সাথে দফায় দফায় সংঘষের্র ঘটনায় ৫২জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ৮ থেকে ১০ হাজার ব্যক্তিকে আসামী করে পুলিশ মামলা দায়ের করেছে। মামলায় এজহারে নাম উল্লেখ করা ভুক্ত আসামী ৫২জনের মধ্যে ২৬জনকে গ্রেফতার দেখানো হয়। সোমবার সকালে তাদের জেল হাজতে পাঠাবে পুলিশ। এদিকে, সংঘর্ষ নিয়ন্ত্রনের পরও পরিস্তিতি থমথমে অবস্তা বিরাজ করছে। আবারো সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী। এজন্য বিপুল পরিমান পুলিশ আশুগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে। গ্রেফতারকৃতরা হলো মামলার ১নং আসামী ১। মোঃ ফারুক (২২), পিতা-ইকবাল মিয়া, সাং-পানিশ্বর, থানা-সরাইল, বর্তমানে-আশুগঞ্জ বাজার আজাদ ফ্যাশন গ্যালারী, আশুগঞ্জ ২। মোঃ রুবেল (১৮), পিতা-শানু মিয়া, সাং-যাত্রাপুর, আশুগঞ্জ ৩। মোঃ ইসমাইল (৪৮), পিতা-মৃত চাঁন মিয়া, সাং-চরচারতলা, আশুগঞ্জ ৪। শ্রীকান্ত (৩২), পিতা-নগেন্দ্র সরকার, সাং-দূর্গাপুর, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ বর্তমানে-আশুগঞ্জ মান্নান মিয়ার ফার্নিচারের দোকান, আশুগঞ্জ ৫। নাসির উদ্দিন (৪৮), পিতা-মৃত হাজী লাল মিয়া মোল্লা, সাং-চরচারতলা, আশুগঞ্জ ৬। মোঃ জামাল প্রকাশ রাজু (২০), পিতা-নুরু মিয়া, সাং-চরচারতলা, আশুগঞ্জ ৭। মোঃ আলমগীর (২৮), পিতা-ফজলুল হক, সাং-পানিশ্বর, থানা-সরাইল বর্তমানে-আশুগঞ্জ বাজার আক্তার মিয়ার চাউলের গদি, আশুগঞ্জ ৮। মোঃ হৃদয় মিয়া (২০), পিতা-জালাল মিয়া, সাং-চরচারতলা, আশুগঞ্জ ৯। মোঃ মনির (১৭), পিতা-বাদল মিয়া, সাং-চরচারতলা, আশুগঞ্জ ১০। মোঃ কাজল (১৮), পিতা-গিয়াস উদ্দিন, সাং-যাত্রাপুর, আশুগঞ্জ ১১। মোঃ রিয়াদ (১৬), পিতা-আব্দুল হক, সাং-আড়াইসিধা, আশুগঞ্জ ১২। ইয়াছিন আরাফাত সেজান (১৬), পিতা-ইয়াদুল হোসেন, সাং-বিটঘর, থানা-সরাইল, বর্তমানে-চরচারতলা, আশুগঞ্জ ১৩। ইয়ামিন মাহমুদ (১৮), পিতা-তাজুল ইসলাম, সাং-যাত্রাপুর, আশুগঞ্জ ১৪। সুজন (১৮), পিতা-মোরশেদ মিয়া, সাং-চরচারতলা, আশুগঞ্জ ১৫। মোঃ আলমান মিয়া (২৯), পিতা-মৃত মমিন মিয়া, সাং-হরিপুর, থানা-সরাইল, ১৬। মোঃ কাসেম (২০), পিতা-আঃ মালেক, সাং-চরচারতলা, আশুগঞ্জ ১৭। মিঠ ু(২০), পিতা-হারুন মিয়া, সাং-চরচারতলা শরীয়তনগর, আশুগঞ্জ ১৮। এনামুল (২৮), পিতা-শামসুল হক, সাং-যাত্রাপুর, আশুগঞ্জ ১৯। মোঃ সোহেল (২৫), পিতা-মজিবুর রহমান, সাং-চরচারতলা(ভাড়াটিয়া) ২০। উজ্জ্বল (২০), পিতা-আজু মিয়া, সাং-পানিশ্বর, থানা-সরাইল, বর্তমানে-আশুগঞ্জ রুবেল চাউলের গদি ২১। মোঃ ফরহাদ মিয়া (২২), পিতা-বাচ্চু মিয়া, সাং-আলমনগর, মাইজভান্ডার বয়লারে কাজ করে, ২২। আশরাফুল (১৭), পিতা-সেলিম মিয়া, সাং-দূর্গাপুর, আশুগঞ্জ ২৩। সুমঙ্গল চন্দ্র দাস (৩৮), পিতা-হরিভূক্ত দাস, সাং-অরুয়াইল, থানা-সরাইল ২৪। তুষার সাহা প্রান্ত (১৯), পিতা-প্রবীর চন্দ্র, সাং-আশুগঞ্জ মধ্যবাজার, ২৫। ইয়াকুব হোসেন মিন্টু (২৯), পিতা-হাজী বিল্লাল মিয়া, সাং-সোহাগপুর নাকরপাড়া, আশুগঞ্জ। তবে গ্রেফতারকৃতরা জানান, তারা সংঘর্ষের সাথে জড়িত নয়। এদের মধ্যে কেউ সংঘর্ষ দেখতে এসেছিলেন। আবার অনেকে নিজ ব্যবসা প্রতিষ্টানের সামনে ছিলেন পুলিশ তাদের আটক করে নিয়ে আসে। আশুগঞ্জ থানার এস আই জানে আলম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা দেওয়া হয়েছে আশুগঞ্জ থানার এস আই বেলাল সিদ্দীকিকে।
উল্লেখ্য, গতকাল রবিবার বেলা ১১টার দিকে প্রথমে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছ বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণের সময় বেলা সাড়ে ১১টার দিকে শহরের পূর্ববাজার এলাকায় ওহাবিদের সাথে হঠাৎ সংঘর্ষ লেগে যায়। এক পর্যায়ে উভয় পক্ষের অন্তত ৪ হাজার লোক আশুগঞ্জ শহরের অন্তত ৭টি পয়েন্টে সংঘর্ষে জড়িয়ে পরে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনন্তে আশুগঞ্জ থানা ও অতিরিক্ত দাঙ্গা পুলিশ ব্যাপক টিয়ার সেল ও ফাকা গুলি করে বেলা সাড়ে ৪টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। টানা ৫ঘন্টা যাবত সংঘর্ষের কারণে আশুগঞ্জ বন্দরের সকল দোকানপাটসহ ব্যবসা প্রতিষ্টান বন্ধ ছিল। বন্ধ ছিল বিদ্যুৎ সরবরাহ। আর এ সংঘর্ষে পুলিশের এএসপি (সার্কেল) শাহ-আলম বকাউল, জিটিভির আশুগঞ্জ প্রতিনিধি হুমায়ুন কবীর, বিজয় টিভির আশুগঞ্জ প্রতিনিধি এহসানুল হক রিপনসহ উভয় পর্ক্ষের অন্তত আড়াই শতাধীক লোক আহত হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত আবু জাফর জানান, গতকাল রবিবারের দুু-গ্রপের সংঘর্ষের পুলিশ বাদী হয়ে অজ্ঞাত নামা ৮ থেকে ১০হাজার ব্যাক্তিকে আসামী করে মামলা দায়ের করেছে। পর বিপুল পরিমান দাঙ্গা পুলিশ ও র‌্যাব পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৭৮ রাউন্ড কাদানি গ্যাস ও ৫শ ৯০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করতে হয়। পরিবর্তী সংঘর্ষ এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে বিপুল পরিমান পুলিশ মোতায়েন রয়েছে।