,

নবীনগরের কাইতলায় বিজয় দিবসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্টান

kaitala 2ডেস্ক রির্পোট : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে  আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। গত ২৯ শে ডিসেম্বর সন্ধ্যায় সৈয়দ আহাদ ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাইতলা  যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে গোলাম কিবরিয়া মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী।
সংক্ষিপ্ত আলোচনা সভার পরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
শিল্পী সাজুর গানে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্টান।অর্ধলক্ষাধিক নারী-পুরুষ-শিশুর উপস্থিতিতে পুরো অনুষ্টানটি উচ্ছল আনন্দে ভরে যায়।পরে দেশের গান গেয়ে মঞ্চে আসেন শিল্পী মুনমুন।দাম দিয়ে এনেছি এ দেশ কারোর দানে পাওয়া নয়। বাউল সম্রাট ফকির শাহবাুদ্দিন এ গানটি দিয়ে শুরু করে প্রায় একঘন্টা উপস্থিত শ্র“তাদের মন্ত্র মুগ্ধ করে রাখেন।পরে মঞ্চ কাপিয়ে যান এককালের হার্টথ্রব শিল্পী ডলি সায়ন্তনী।
শিল্পীদের  একের পর এক গানে মুখরিত হয়ে উঠে পুরো কাইতলা। গ্রামের বউ-ঝিরাও ছুটে আসেন গানের অনুষ্ঠান উপভোগ করতে। আশপাশের এলাকা থেকেও আসেন বিপুল সংখ্যক মানুষ। লোকে ভরপুর হয়ে উঠে কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠ। গভীর রাত পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্টানে উপস্থিত জনতা এলাকার কৃতি সন্তান ক্যাপ্টেন সৈয়দ আহাদ কাইতলার প্রত্যন্ত এলাকায় এ ধরনের একটি অনুষ্টান করায় তাকে ধন্যবাদ জানান।

 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর