মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আঁখি আলমগীর নাচে-গানে মাতালেন

news-image

বিনোদন প্রতিবেদক : নতুন রূপে হাজির হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। নাচে-গানে মেতে উঠেছেন ‘ল্যায়লা’ গানে। প্রসেনজিত মুখার্জীর কথায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন অম্লান চক্রবর্তী। ভিডিও নির্মাণ করেছেন রাহুল ঘোষ। নতুন এই গানের ভিডিওতে আঁখির সঙ্গে নেচেছে কলকাতার একটি ড্যান্সগ্রুপও।

আঁখি আলমগীর বলেন, ‘অনেকদিন পর আমি একক গান প্রকাশ করছি। বিরতি দিয়েছি বলেই,অনেক প্ল্যান আর আয়োজন নিয়ে ভিডিওটি তৈরি করেছি। আমার অন্য গানগুলো থেকে “ল্যায়লা” গানে আবেদনটা একটু ভিন্নই। সম্পূর্ণ নতুন রূপে আমি হাজির হচ্ছি শ্রোতা-দর্শকদের সামনে। তাই এই গান ও ভিডিও দুটিই শ্রোতাদের কাছে দারুন সাড়া ফেলবে বলে আমার বিশ্বাস। গানের সঙ্গে নাচ একটা বাড়তি পাওয়া। আমি সেটাই করেছি।’

আঁখি আলমগীরের ‘ল্যায়লা’ গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।পৃষ্ঠপোষকতা করেছে প্রাণআপ।

ধ্রুব মিউজিক স্টেশন-এর পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৪ মার্চ গানটি তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে। পাশাপাশি গানটি পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক