,

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের শিক্ষাখাতে বিগত সরকারের সময়ে দেওয়া বাজেট বরাদ্দে ‘শুভঙ্করের ফাঁকি’ ছিল বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন।

বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা জরুরি। মেধা ও যোগ্যতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, যার মেধা রয়েছে, তার এগিয়ে যেতে কোনো ভিসার প্রয়োজন হয় না।

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই ভবিষ্যতের বাংলাদেশ। তাই তাদের প্রয়োজন ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বিবেচনায় নিয়ে দেশের শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা দরকার।

১ কোটি ১২ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস দেওয়ার ঘোষণা : শিক্ষার্থীদের সহায়তায় আগামী বছর থেকে সারা দেশের প্রাথমিক পর্যায়ের ১ কোটি ১২ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস দেওয়ার পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই শিক্ষা খাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেওয়ার উদ্যোগ তারই অংশ।

হল দখলের রাজনীতি ফিরবে না: ছাত্রদল সভাপতি : অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে হল ও কক্ষ দখলকে কেন্দ্র করে যে ধরনের রাজনীতি অতীতে দেখা গেছে, তা আর ফিরতে দেওয়া হবে না।

রাকিবুল ইসলাম রাকিব আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল দেশে ‘পাকিস্তানের কালচার’ প্রতিষ্ঠা করতে চায়। এ বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে