,

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

news-image

ঢাকা: বিতর্কিত এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ পুলিশের নতুন বিশেষায়িত ইউনিট ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি)। গত ১৫ সেপ্টেম্বর ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর গেজেট প্রকাশের পর বুধবার (১৬ সেপ্টেম্বর) সদর দফতরে আয়োজিত সভায় এ শুভ সূচনা ঘোষণা করেন বাহিনীর মহাপরিচালক আহসান হাবীব।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী সব ব্যাটালিয়ন সদস্যদের উদ্দেশে দেওয়া দিকনির্দেশনায় মহাপরিচালক নতুন আইনের আওতায় অভিযানিক কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দেন। একইসঙ্গে সদস্যদের সততা, ন্যায়-নিষ্ঠা ও দেশপ্রেমের মাধ্যমে জননিরাপত্তা বিধানের নির্দেশ প্রদান করেন।

ইতোমধ্যেই ব্যাটালিয়নের অনলাইন যোগাযোগ মাধ্যমগুলোতে ‘র‌্যাব’ নাম বদলে ‘এসআরবি’ ও নতুন লোগো যুক্ত করা হয়েছে। সরকারের অনুমোদনের মাধ্যমে খুব শিগগিরই নতুন পোশাক, লোগো ও পতাকার চূড়ান্ত রূপ বাস্তবায়িত হবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে