,

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

news-image

অনলাইন ডেস্ক : জলবায়ু সংকটের প্রভাবে বিশ্বব্যাপী নদী ও ভূ-গর্ভস্থ পানির ভাণ্ডার আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালটি ছিল গত তিন দশকের মধ্যে নদীগুলোর জন্য অন্যতম শুষ্কতম বছর। বিশ্বজুড়ে সামগ্রিক পানি সঞ্চয় স্বাভাবিকের চেয়ে প্রায় ৪২ শতাংশ নিচে নেমে গেছে, যা বৈশ্বিক জলবায়ু ও অর্থনীতির ওপর মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

গবেষণায় দেখা যায়, টানা চতুর্থ বছরের মতো বিশ্বের ১৯টি প্রধান হিমবাহ অঞ্চলে বরফের ভর কমেছে। কেবল গত বছরই ৪০০ গিগাটন বরফ গলে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১.১ মিলিমিটার বৃদ্ধি পেয়েছে। দানিউব নদীর পানি শুকিয়ে যাওয়ায় ইউরোপে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধের উপক্রম হওয়া থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর দূষণ এবং আমাজন, নীল নদ ও কাস্পিয়ান অঞ্চলের পানির প্রবাহ হ্রাস চরম বিপর্যয়ের আভাস দিচ্ছে।

ডব্লিউএমও মহাসচিব সেলেস্তে সাউলো সতর্ক করে বলেছেন, মানবজাতি বর্তমানে প্রকৃতির পানির জমানো ‘আমানত’ ভেঙে ব্যবহার করছে। ১৯৯১ থেকে ২০২০ সালের তুলনায় বর্তমানে স্বাভাবিক প্রবাহ থাকা নদীর সংখ্যা অনেক কমে গেছে। পানির এই তীব্র সংকট মোকাবিলায় অবিলম্বে বৈশ্বিক উপাত্ত সংগ্রহ ও সমন্বিত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে