,

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসের ক্রিকেটে মাঠে না নেমেও সেমিফাইনালের টিকিট পাওয়ার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশ নারী দলের সামনে। সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ চীন। তবে নাগোয়ায় ম্যাচের দিন বৃষ্টির পূর্বাভাস থাকায় দেখা দিয়েছে অনিশ্চয়তা।

জাপানের নাগোয়া শহরে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ ও চীনের মধ্যকার কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। স্থানীয় সময় সকাল ৯টায় ম্যাচটি শুরু হওয়ার নির্ধারিত সময় রয়েছে। কিন্তু সেপ্টেম্বর নাগোয়ার অন্যতম বৃষ্টিপ্রবণ মাস হওয়ায় ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

বর্তমানে শহরটিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। খারাপ আবহাওয়ার কারণে ম্যাচের আগে বাংলাদেশ নারী দলের অনুশীলনেও বিঘ্ন ঘটেছে।

বৃষ্টি হলে কী হবে? : ম্যাচ আয়োজনের জন্য নির্ধারিত সময় পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করবেন ম্যাচ কর্মকর্তারা। প্রথমে ২০ ওভারের পূর্ণ ম্যাচ আয়োজনের চেষ্টা করা হবে। পরিস্থিতির কারণে সেটি সম্ভব না হলে সংক্ষিপ্ত পদ্ধতিতে ফল নির্ধারণের চেষ্টা করা হবে।

২০ ওভারের ম্যাচ আয়োজন করা না গেলে সুপার ওভারের মাধ্যমে বিজয়ী নির্ধারণের সুযোগ থাকবে। তবে বৃষ্টির কারণে সুপার ওভারও আয়োজন করা সম্ভব না হলে দুই দলের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং বিবেচনায় নেওয়া হবে।

র‍্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে বাংলাদেশ : আইসিসির বর্তমান টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী দলের অবস্থান ১০ নম্বরে। অন্যদিকে চীনের অবস্থান ৩৭তম।

ফলে কোনোভাবেই ম্যাচ বা সুপার ওভার আয়োজন করা সম্ভব না হলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হবে। সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে মাঠে না নেমেই সেমিফাইনালে জায়গা করে নেবে বাংলাদেশের মেয়েরা।

এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ১৯ সেপ্টেম্বর হলেও ক্রিকেটের প্রতিযোগিতা শুরু হচ্ছে তার দুই দিন আগেই, ১৭ সেপ্টেম্বর। তাই বাংলাদেশের জন্য প্রথম ম্যাচটিই হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ—যদিও বৃষ্টি শেষ পর্যন্ত মাঠে নামার সুযোগ দেয় কি না, সেটিই এখন দেখার বিষয়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে