,

বিয়ে করছেন চিত্রনায়িকা তমা মির্জা

news-image

বিনোদন প্রতিবেদক : বিয়ে করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা তমা মির্জা। বর হিশাম চিশতী। শনিবার তাদের বাগদান সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

তমা মির্জা জানান, পারিবারিকভাবে আমাদের পরিচয়। হিশাম চিশতী বর্তমানে কানাডায় আছে। তাদের পরিবারের লোকজন এসে, গতকাল ঘরোয়া আয়োজনে আংটি পরিয়ে গেছে। এপ্রিলে চিশতী দেশে আসবে। তখন ধুমধাম করে বিয়ের আনুষ্ঠানিকতা করব।

জানা গেছে, হিশাম চিশতী পেশায় ব্যবসায়ী। ২০১৭ সালে কানাডার পাবলিক চয়েস রিয়েলটি ব্রোকারেজের পক্ষ থেকে টপ গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি।

‘বলো না তুমি আমার’ ছবির সুবাদে বড় পর্দায় পা রাখেন তমা মির্জা। এরপর পার্শ্বনায়িকা হিসেবে অভিনয় করেন শাহীন সুমনের ‘মনে বড় কষ্ট’ ছবিতে। অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ চলচ্চিত্রের মাধ্যমে তমা মির্জা একক নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন।

এরপর শাহাদাৎ হোসেন লিটনের ‘অহংকার’, দেবাশীষ বিশ্বাসের ‘চল পালাই’, রয়েল খানের ‘গেইম রিটার্নস’ এবং মারিয়া তুষারের ‘গ্রাস’ ছবিতে অভিনয় করেছেন তিনি।

শাহনেওয়াজ কাকলীর ‘নদীজন’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক