আশুগঞ্জে ট্রাক-সিএনজি অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত-১ : আহত-৬

CNG-29নিজস্ব প্রতিবেদক : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোনারামপুরে হোটেল রাজমনির সামনে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি অটোরিক্সার চালক নিহত হয়েছে। এসময় সিএনজির অটোরিক্সার আরো ৬যাত্রী আহত হয়েছে। নিহতের নাম কামাল হোসেন (৩৫)। সে আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। আহতদের স্থানীয় ডে-নাইট হসপিটাল ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা (তদন্ত) মহিউদ্দিন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্রাক্ষণবাড়িয়া থেকে নরসিংদীর রায়পুরাগামী একটি সিএনজি অটোরিক্সা ও আশুগঞ্জ থেকে বিশ্বরোডগামী মালবাহী ট্রাকটি সোনারমপুর এলাকা অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষে হলে সিএনজি অটোরিক্সাটি ধুমরে মুচরে যায়। দূর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজির চালক কামাল হোসেন নিহত হয়। আহত সবাই ব্রাক্ষণবাড়িয়ায় কনে দেখে বাড়িতে ফিরছিল। আহতদের মধ্যে ২জন পুরুষ, ৩ জন মহিলা ও ১জন শিশু। আহত সবার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীরামপুর গ্রামের এবং সবাই একই পরিবারের সদস্য। আহতরা হলো দিলিপ সাহা (৩৫), লক্ষী রাণী সাহা (২৫), রীণা রানী সাহা (৩০), হেনা রানী সাহা (৫৫) সুকান্ত সাহা (১৬), শিশু নিলয়(১২)। আহতদের মধ্যে দিলিপ সাহার অবস্থা আশংকা জনক।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ