,

আশুগঞ্জ সার কারখানায় অনিদিষ্টকালের সার খালাস বন্ধ

Ashuganj Sar pohto 29.12.2014 (Small)নিজস্ব প্রতিবেদক : আশুগঞ্জ সার কারখানা কতৃপর্ক্ষ ও কর্গো শ্রমিকদের সাথে বিরোধের জের ধরে জাহাজ থেকে সার খালাস বন্ধ রেখেছে নৌ-যান শ্রমিকরা। সোমবার সকাল থেকে এ কারণে বিদেশ থেকে আমদানী করা সার আশুগঞ্জ সার কারখানায় সরবরাহ অনিদিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। সার খালাশ বন্ধ থাকায় বিদেশ থেকে আমদানী করা ২০ হাজার মেট্রিকটন ইউরিয়া সার নিয়ে আসা প্রায় অর্ধশতাধিক কার্গো জাহাজ কারখানা ঘাটে বসে রয়েছে। আর বেকার বসে আছে সার খালের সাথে জড়িত থাকা ৫ শতাধিক শ্রমিক।  
আশুগঞ্জ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি হাবিবুল্লাহ বাহার মাস্টার জানান, বিদেশ থেকে আমদানি করা সার নিয়ে আশুগঞ্জ সার কারখানা ঘাটে আসা অর্ধশতাধিক কার্গো থেকে বস্তায় সার প্যাকিং করে কারখানায় সরবরাহ করা হয়। কিন্তু কারখানা কতৃপর্ক্ষ এসব সারের বস্তায় ছেড়া ফাটা থাকলে আবার ফিরতি দিয়ে নতুৃন বস্তা নিয়ে যায়। এতে এর দায়বার জাহাজ শ্রমিকের উপর পরে। এ কারণে শ্রমিকরা ভূতুকি দিতে হয়। তাই আমরা ছেড়া ফাটা বস্তা ফিরত না দিতে দাবি জানাই।
সার পরিবহনের ঠিকাদার বাল্ক ট্রেড ইন্টারন্যাশনালের জানান, সার খালাশ বন্ধ থাকায় আমার প্রতিদিন অন্তত ২৫টি ট্রাক ও ৩শতাধিক শ্রমিককে বসিয়ে বসিয়ে বেতন দিতে হচ্ছে। এতে করে আমার প্রতিদিন ৬লক্ষ টাকার লোকসান হচ্ছে।
আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (বানিজ্য) মোস্তাফিজুর রহমান জানান, জাহাজ থেকে সরবরাহ করা সারের বস্তা ছেড়া ফাটা থাকায় সারের বস্তায় ওজন কমে যায়। এ জন্য ডিলাররা ছেড়া ফাটা সার নিতে চান না। তবে বিষয়টি নিয়ে সমঝোতার চেষ্টা চলছে।
 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ