আশুগঞ্জের নির্মানাধীন ভবনের ৬তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Las Udderনিজস্ব প্রতিবেদক : ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জের পূর্ব বাজার এলাকায় নির্মানাধীন একটি ভবনের ৬তলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম বোরহান উদ্দিন (২২)। সে কিশোরগঞ্জের হোসেনপুরের উত্তর পানাম এলাকার খুরশেদুল ইসলামের ছেলে। নিহতের লাশ উদ্ধার করে  সোমবার সকালে পুলিশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
নিহতের বাবা খুরশেদুল ইসলাম জানান, গতকাল রবিবার রাতে আশুগঞ্জ পূর্ববাজারের মুজিবুর রহমান সিকদারের ১১তলা ভবনের ৬তলায় লিফটের পার্শ্বে বানিশের কাজ করছিল বোরহান উদ্দিন। এ সময় হঠাৎ করে সে লিফটের নিচে পড়ে যায়। তাৎখনিক স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা আবু জাফর জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ