,

জামায়াত সম্পাদক বললেন, জামায়াত স্বাধীনতাবিরোধী দল

news-image

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগের একদিনের মাথায় দিনাজপুরের খানসামা উপজেলার এক জামায়াত নেতা পদত্যাগ করেছেন। তার নাম বখতিয়ার উদ্দীন।

তিনি ছাত্রশিবির নীলফামারী শাখা জেলার সাবেক সভাপতি ও ভেড়ভেড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ছিলেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগের একদিনের মাথায় দিনাজপুরের খানসামা উপজেলার এক জামায়াত নেতা পদত্যাগ করেছেন। তার নাম বখতিয়ার উদ্দীন।

তিনি ছাত্রশিবির নীলফামারী শাখা জেলার সাবেক সভাপতি ও ভেড়ভেড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ছিলেন।

খানসামা উপজেলা জামায়াতের আমির বরাবর পদত্যাগপত্রে বখতিয়ার উদ্দিন উল্লেখ করেন, ১৯৯০ সালে আমি জামায়াতে ইসলামীতে যোগদান করি। ১৯৭৭ সালে আমার জন্ম হওয়ায় স্বাধীনতার বিষয়ে অস্পষ্টতা থেকে যায়।’’

বখতিয়ার উদ্দিন আরও উল্লেখ করেন, ‘১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগপত্র বিভিন্ন সংবাদমাধ্যমে দেখে এই বিষয়টি প্রতীয়মান হয় যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী একাত্তরে সরাসরি স্বাধীনতাবিরোধীতা করেছিল। রাজ্জাক আরও পরামর্শ দিয়েছেন যে, এই স্বাধীনতাবিরোধিতার জন্য জামায়াতকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তার এই বক্তব্যে আমার এত দিনের ভুল ভেঙে যায় এবং বিশ্বাস হয় জামায়াত স্বাধীনতাবিরোধী দল। তাই আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে কোনোভাবেই এই দলের সঙ্গে যুক্ত থাকতে পারি না।’

তিনি বলেন, ‘তাই আমি নিজের ভুল বুঝতে পেরে তিনি জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের সব সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম এবং বাংলাদেশ জামায়াতকে জাতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিলাম।’ যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডাকসুতে জিন্নাহর ছবি, ছাত্রদলের প্রতিবাদ

ইয়েমেন সংঘাত: সৌদির দুই এলাকায় সতর্কতা

মঙ্গলবার সিলেট সফরে রাষ্ট্রপতি

রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্প

ব্রিকস সম্মেলনে তারেককে আমন্ত্রণ নয়: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর