আশুগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Arest_585037960-150x150নিজস্ব প্রতিবেদক : শুক্রবার আশুগঞ্জে ৪০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। এসময় একটি অটোরিকসাও আটক করা হয়। সকাল ১১টায় র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের অধিনায়ক এজেডএম সাকিব সিদ্দিকীর নেতৃত্বে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তালশহর ইউনিয়নের পূর্বপাড়া থেকে মাদক ব্যবসায়ী মোঃ গিয়াস উদ্দিন (৪০)কে গ্রেফতার করে। এ সময় মাদকবাহী নম্বরবিহীন একটি অটোরিকসা আটক করা হয়। সে জেলার বিজয়নগরের মেরাসানী গ্রামের মৃত তমুজ উদ্দিনের ছেলে। র‌্যাব জানায়, উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য আনুমানিক বিশ হাজার টাকা। তাকে আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। মাদক পাচার আইনে আশুগঞ্জ থানায় মামলা হয়েছে।


 

 

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ