বাঞ্ছারামপুরে হুইল চেয়ার বিতরন
এম এ আউয়াল : ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরন করা হয় ।জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন থেকে প্রাপ্ত হুইল চেয়ার আজ সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্টানিকভাবে বিতরন করা হয় ।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুরভী আফরোজ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার গোলাম ইসহাক উপস্থিত ছিলেন ।











