,

বাঞ্ছারামপুরে বিজিএমইএ সদস্যের ওপর হামলা পুলিশসহ আহত – ৬ গ্রেফতার -১

arrest_logo-9.12.13এম এ আউয়াল : ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার রুসদী গ্রামের বিশিষ্ট গারমেন্টস ব্যবসায়ী ও  বিজিএমইএ সদস্যের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ি-গাড়ি ভাংচুর করেছে একই গ্রামের কামরুল বাহিনী ।এতে পুলিশের এক কন্সটেবলসহ ৬ জন আহত হয়েছে । শনিবার বিকেলে উপজেলা রুপসদী গ্রামে এ ঘটনা ঘটে । জানা গেছে যে,বিজিএমইএ,র সদস্য আনারুল ইসলামের ভাগিনা রিয়াদুর হাসান বাবুলের সঙ্গে শনিবার বিকেলে ৩টার দিকে পূর্ব শত্রতার জের হিসেবে রুপসদী গ্রামের কামরুলের সাথে কথা কাটাকাটি হয় । এক পর্যায়ে বাবুল(২৬)কে মারধর করে কামরুল । এ সময় আনারুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে বিষয়টি জানতে চাইলে কামরুল গাড়ির চাবি দেয়ার জন্য বলে, চাবি না দেয়ায় কামরুল ক্ষিপ্ত হয়ে তাকেও মারধর করে  এবং তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাড়ি ঘরে- ও গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে ।  এ সময় আনারুল ইসলামের পিতা মোঃ ইদ্রিশ মিয়া(৭০), বোন কাকলী আক্তার (৩০),শেফালী আক্তার(৩৬) চালক দুলাল মিয়া (২৫)আহত হয় । খবর পেয়ে  বাঞ্ছারামপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে কামরুলকে গ্রফতার করে । গ্রেফতার হওয়া কামরুল (২৮) কে ছাড়িয়ে নিতে তার সহযোগিরা পুলিশের উপর ইট-পাটকেল ও টেটা নিক্ষেপ করে । এতে পুলিশ কন্সটেবল রঘুনাথ রায়ের(৪৩) পিঠে টেটা বিদ্ধ হলে আহত হয় । রিয়াদুল হাসাস বাবুল বাদী হয়ে কামরুল, ইকবাল হোসেন, আমির হোসেনসহ আরও ৪ জনকে অজ্ঞাত আসামী করে মামলা করে । এ ব্যাপারে থানার ওসি জানান কামরুল একাধিক মামলার আসামী তাকে গ্রেফতার করে কোর্টে প্রেরন করা হয়েছে ।
 
 

 

 

 

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ