ঐতিহ্যবাহি লাঠি খেলা অনুষ্ঠিত।
আশুগঞ্জ প্রতিনিধি : আশুগঞ্জ উপজেলার খাড়াসা গ্রামে যুব সমাজের উদ্যোগে ঐতিহ্যবাহি লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত লাঠি খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই গ্রামেরই সন্তান এনএসআই এর যুগ্ম পরিচালক মাসুদুর রহমান মাসুদ। বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক. জিয়াউদ্দিন খন্দকার, আশুগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবু মুসা, আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মঈনুল হক মামুন, তারুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাদল সাদির। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি কামাল মুন্সী, যুবলীগ নেতা তফসির, জাহাঙ্গীর, ডালিম, ইয়াসিন বকসী, ছাত্রলীগ নেতা রাকিব আলী, ফায়জুর বকসী, রাহুল, অয়েছ, লোকমান প্রমুখ। বক্তারা বলেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহি এই লাঠি খেলা কালের আবর্তে হারিয়ে যাচ্ছে।আজ এই খেলার মাধ্যমে মানুষের মনে অতিতের প্রাণ সঞ্চার হয়েছে। বিভিন্ন গ্রাম থেকে হাজারে হাজারে লোকজন উপস্থিত হয়ে খেলাটিকে প্রাণবন্ত করে তোলেন।











