,

আশুগঞ্জে ১০দিন ব্যাপী বিজয় মেলা্

111111111মঈনুল হক মামুন : নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর অঙ্গীকারের মধ্যে দিয়ে আশুগঞ্জের সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের উদ্যোগে আজ ২০ ডিসেম্বর শনিবার থেকে শুরু হবে ১০দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। সংগঠনের কার্যকরী সদস্যের এক সভা এ সিদ্ধান্ত নেয়া হয়। মেলা ২০ ডিসেম্বর শনিবার থেকে শুরু হয়ে সমাপ্ত হবে ২৯ ডিসেম্বর সোমবার। আজ শনিবার বিকেলে মেলা উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা প্রতি মন্ত্রী এম এ মান্নান এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভারতের ডেপুটি হাই কমিশনার সন্দ্বীপ কুমার চক্রবর্তী। আজ শনিবার রাতে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করনে কন্ঠশিল্পী বারী সিদ্দিকী।
মেলার ১০দিন ব্যাপী বিজয় মেলায় প্রতিদিন দেশবরেন্য বিশিষ্ট ব্যাক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চ নাটক। এছাড়া বসবে বিভিন্ন রকমারী স্টল। ১৯৯৪ সাল থেকে সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের উদ্যোগে শুরু হয় বিজয় মেলা। এর ধারা বাহিকতায় দীর্ঘদিন যাবত প্রতিবছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয় এ মেলা। এ বিজয় মেলা আশুগঞ্জবাসী প্রাণের উৎসব। প্রতি বছরেই দলমত নির্বিশেষে আশুগঞ্জবাসী এ উৎসবে মেতে উঠে।
সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সভাপতি আলমগীর কবীর ও সাধারন সম্পাদক লিটন মোল্লা, জানান, শেষ মুহুর্তে মেলার প্রস্তুতি পুরো ধমে চলছে। আশাকরি মেলা অন্যান্য বছরের চেয়ে আরো ভালো হবে।

IMG_30375723706777

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর